ক্ষতিগ্রস্ত দেশগুলোর মধ্যে ঐক্য এবং কপের প্রক্রিয়া চালিয়ে রাখা জরুরি: সৈয়দা রিজওয়ানা

এবারের জলবায়ু সম্মেলনের শেষ দিনের আলোচনায় উঠে আসে অর্থের দর কষাকষি। ক্ষতিগ্রস্ত দেশগুলোর প্রতিনিধি হিসেবে বাংলাদেশ তহবিলের দিকে তাকিয়ে। এবারের সম্মেলন একটা অংশের জন্য হতাশার হলেও টাকার অঙ্ক ঘিরে ক্ষতিগ্রস্ত দেশগুলোর মধ‍্যে যেন ঐক্যটা ভেঙে না যায় এবং কপের প্রক্রিয়া চালিয়ে রাখা জরুরি বলে অভিমত পরিবেশ, বন ও জলবায়ু বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের। যমুনা…

Read More

পাকিস্তানে যাত্রীবাহী গাড়িতে হামলা, নিহত ৪২

পাকিস্তান আবারও হামলার ঘটনা ঘটেছে। দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশে যাত্রীবাহী গাড়িবহরে বন্দুকধারীদের হামলায় নারী ও শিশুসহ অন্তত ৪২ জন নিহত হয়েছেন। ভয়াবহ এক হামলায় আরও ২৮ জন আহত হয়েছেন। শুক্রবার (২২ নভেম্বর) এক প্রতিবেদনে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় বৃহস্পতিবার (২১ নভেম্বর) দুপুরে প্রায় ২শ’ জন যাত্রীবাহী…

Read More

ভয়াবহ অগ্ন্যুৎপাতের কবলে আইসল্যান্ড

ভয়াবহ অগ্ন্যুৎপাতের কবলে পড়েছে ইউরোপের দেশ আইসল্যান্ড। স্থানীয় সময় বৃহস্পতিবার (২২ নভেম্বর) থেকে দফায় দফায় চলছে আগ্নেয়গিরির বিষ্ফোরণ। এক প্রতিবেদনে সংবাদমাধ্যম ইউএসএ টুডে এ তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়, গেলো তিন বছরে এই নিয়ে দশম বার আইসল্যান্ডের রেকেনহাস উপদ্বীপে ঘটলো অগ্নুৎপাতের মতো ঘটনা। অগ্নুৎপাতের কারণে কালো ধোয়ায় ছেয়ে গেছে আইসল্যান্ডের আকাশ। এমনকি রাতেও চলছে অগ্নি…

Read More

কাতার ছেড়েছেন হামাসের নেতারা

ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের শীর্ষ নেতারা কাতার ত্যাগ করেছেন। তবে দেশটির রাজধানী দোহায় অবস্থিত হামাসের রাজনৈতিক কার্যালয় এখনো বন্ধ হয়নি। এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজ এ তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়, গাজার বাইরে হামাসের সবচেয়ে সিনিয়র নেতা খলিল আল-হাইয়া এবং তার আলোচনাকারী দলের অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিরা আর দোহায় নেই বলে নিশ্চিত করেছেন কাতার সরকার…

Read More

ইউক্রেনে নতুন রুশ ক্ষেপণাস্ত্রের ব্যবহার উদ্বেগজনক : জাতিসংঘ

ইউক্রেনে নতুন এক মাঝারি-পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। দেশটির প্রেসিডেন্ট পুতিন বলেছেন, পরীক্ষামূলকভাবে এই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। তবে, নতুন এই ক্ষেপণাস্ত্র হামলা যুদ্ধ পরিস্থিতি আরও ভয়াবহ দিকে ধাবিত হবে বলে শঙ্কা প্রকাশ করেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের মুখপাত্র। শুক্রবার (২২ নভেম্বর) এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এ তথ্য জানায়। প্রতিবেদনে বলা…

Read More

অ্যাটর্নি জেনারেল পদ থেকে নিজেকে সরিয়ে নিলেন ম্যাট গেটজ

মার্কিন অ্যাটর্নি জেনারেল পদ থেকে নিজের মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন রিপাবলিকান কংগ্রেসম্যান ম্যাট গেটজ। বৃহস্পতিবার (২১ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে এ সিদ্ধান্তের কথা জানান ম্যাট। এক প্রতিবেদনে দেশটির সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমস এ তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত ৪৭তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গেটজকে বিচার বিভাগের নেতৃত্ব দেয়ার জন্য মনোনীত করেন। তবে মনোনয়ন…

Read More

আদানি গ্রুপের সাথে ২টি চুক্তি বাতিল করেছে কেনিয়া

ভারতের ধনকুবের গৌতম আদানির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে গ্রেফতারি পরোয়ানা জারির জেরে আদানি গ্রুপের সাথে দু’টি চুক্তি বাতিল করেছে কেনিয়া। বৃহস্পতিবার (২১ নভেম্বর) এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজ এ তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়, দেশটির পার্লামেন্টে দেয়া ভাষণে এই ঘোষণা দেন দেশটির প্রেসিডেন্ট উইলিয়াম রুটো। তার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন কেনিয়ার পার্লামেন্ট সদস্যরাও। আফ্রিকার দেশটি নিজেদের প্রধান…

Read More

আদানির কোম্পানি ঘুষ কেলেঙ্কারিতে জড়ায় যেভাবে

ভারতীয় ধনকুবের গৌতম আদানির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে প্রতারণার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। অত্যন্ত গোপনে ২৫০ মিলিয়ন ডলার ঘুষ দেওয়ার জন্য এবং যুক্তরাষ্ট্রে অর্থ সংগ্রহের জন্য আদানিকে অভিযুক্ত করা হয়েছে। গত বুধবার নিউইয়র্কে এসব ফৌজদারি অভিযোগ দায়ের করা হয়। ভারতের এই ধন কুবেরের ব্যবসায়িক সাম্রাজ্য বন্দর, এয়ারপোর্ট থেকে শুরু করে নবায়নযোগ্য জ্বালানিতেও বিস্তৃত। এই ব্যবসায়ী ও…

Read More

পোল্যান্ডে নতুন মিসাইল ঘাঁটি স্থাপন করেছে যুক্তরাষ্ট্র

রুশ ভূখণ্ডে দূর-পাল্লার মার্কিন ক্ষেপণাস্ত্র নিক্ষেপ আর মস্কোর পরমাণু নীতি বদলকে কেন্দ্র করে যখন উত্তেজনা তুঙ্গে, ঠিক তখনই পোল্যান্ডে নতুন মিসাইল ঘাঁটি স্থাপন করেছে যুক্তরাষ্ট্র। জানা যায় ১৩ নভেম্বরই উত্তরাঞ্চলীয় রেডজিকো শহরে আনুষ্ঠানিক ভাবে চালু হয়েছে যুক্তরাষ্ট্রের এই মিসাইল ঘাঁটি। এমন ঘটনায় ব্যাপক চটেছে রাশিয়া। যুক্তরাষ্ট্রের এমন পদক্ষেপ পারমাণবিক যুদ্ধের বার্তা দিচ্ছে- এমন বিবৃতি দিয়েছে…

Read More

ইউক্রেনকে ল্যান্ডমাইন দেয়ার ঘোষণায় তোপের মুখে মার্কিন প্রশাসন

ইউক্রেনের পূর্বাঞ্চলে দুর্বার গতিতে এগুচ্ছে রাশিয়া। পশ্চিমাদের ঢালাও অস্ত্র সহায়তা নিয়েও রুশ সেনাদের সামনে খুব বেশি সুবিধা করতে পারছে না জেলেনস্কি বাহিনী। এমন পরিস্থিতিতে রুশ সেনাদের গতি কমাতে নানা পদক্ষেপ নিতে শুরু করেছে পরম মিত্র যুক্তরাষ্ট্র। তারই ধারাবাহিকতায় এবার বিতর্কিত অ্যান্টি পারসোনেল ল্যান্ড মাইন সরবরাহের ঘোষণা দিয়েছে দেশটি। এমন সিদ্ধান্তে অবশ্য মানবাধিকারকর্মীদের তোপের মুখে পড়তে…

Read More