ভারতের উত্তর প্রদেশে হাসপাতালে আগুন, ১০ শিশুর মৃত্যু
ভারতের উত্তর প্রদেশের একটি মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ শিশুর মৃত্যু হয়েছে। উদ্ধার করা হয়েছে আরও ৩৭ শিশুকে। শুক্রবার (১৫ নভেম্বর) রাতে রাজ্যের ঝাঁসি জেলায় মহারানি লক্ষ্মীবাঈ মেডিকেল কলেজে এই দুর্ঘটনা ঘটে। খবর হিন্দুস্তান টাইমস। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই হাসপাতালে নবজাতকদের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (এনআইসিইউ)…