জলবায়ু সম্মেলন : সবার চোখ চীনের দিকে

জাতিসংঘের জলবায়ু সম্মেলনে এবার মূল ফোকাস চীনের প্রতিশ্রুতি। দেশটি বৈশ্বিক গ্রিনহাউস গ্যাস নির্গমনের প্রায় ৩০ শতাংশের জন্য দায়ী। বুধবার নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে এই সমাবেশের উদ্বোধন করবেন চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং। খবর এএফপির। বিশ্বের অনেক দেশ এখনো তেল-গ্যাস প্রকল্প বাড়াচ্ছে, তবে প্রায় ১১৮টি দেশ নির্গমন কমানোর পরিকল্পনা প্রকাশ করবে। এরই মধ্যে জলবায়ু পরিবর্তন বিশ্বজুড়ে ভয়াবহ…

Read More
সুপার টাইফুনের কারণে স্কুল ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা

সুপার টাইফুনের কারণে স্কুল ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা

চীনের দক্ষিণাঞ্চলে সুপার টাইফুন রাগাসা আঘাত হানার আশঙ্কায় অন্তত ১০টি শহরে স্কুল ও ব্যবসা প্রতিষ্ঠান সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) কর্তৃপক্ষ এ নির্দেশ জারি করে। বার্তা সংস্থা এএফপি জানায়, শেনজেন শহরের জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এক বিবৃতিতে নাগরিকদের সতর্ক করে বলেছে, জরুরি উদ্ধারকর্মী বা জরুরি পরিষেবা ছাড়া অন্য কাউকে অপ্রয়োজনে বাইরে বের না…

Read More
ফিলিস্তিনকে স্বীকৃতি দিল আরও ৪ দেশ

ফিলিস্তিনকে স্বীকৃতি দিল আরও ৪ দেশ

ফিলিস্তিনকে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে বিশ্বের আরও চারটি দেশ। জাতিসংঘ অধিবেশনের প্রাক্কালে নিউইয়র্কে আয়োজিত আন্তর্জাতিক সম্মেলনে অ্যান্ডোরা, মোনাকো ও লুক্সেমবার্গ ও মাল্টা ফিলিস্তিন রাষ্ট্রকে এই স্বীকৃতি দেয়। একই সম্মেলনে ফ্রান্স ও বেলজিয়াম একই ঘোষণা দেয়। খবর টিআরটি ওয়ার্ল্ডের। সংবাদমাধ্যমটি বলছে, জাতিসংঘ অধিবেশনের প্রাক্কালে নিউইয়র্কে আয়োজিত এক আন্তর্জাতিক সম্মেলনে ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিক স্বীকৃতি…

Read More

এরদোয়ান–ট্রাম্প বৈঠক কোথায়, কবে

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান জানিয়েছেন, জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশন উপলক্ষে তিনি এ সপ্তাহেই যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন। সেখানে তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন। খবর শাফাক নিউজের। জাতিসংঘের সাধারণ অধিবেশন শুরু হচ্ছে ২৩ সেপ্টেম্বর। এরদোয়ান মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) অধিবেশনে ভাষণ দেবেন এবং এরপর মার্কিন থিংক ট্যাংক ও ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠক শেষে…

Read More
যুক্তরাজ্য-অস্ট্রেলিয়া-কানাডার ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার অর্থ কী?

যুক্তরাজ্য-অস্ট্রেলিয়া-কানাডার ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার অর্থ কী?

ফিলিস্তিনকে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কানাডা, পর্তুগাল ফিলিস্তিনকে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে।  ফ্রান্সসহ আরও কয়েকটি দেশ সামনের কয়েকদিনের মধ্যে ফিলিস্তিনকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিতে পারে বলে ধারণা করা হচ্ছে।  খবর বিবিসি বাংলার। ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতির বিরোধিতা করে আসছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল।  পশ্চিমাদেশগুলো ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ায় ক্ষোভে…

Read More
ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে ৪ দেশের স্বীকৃতিকে স্বাগত জানাল বাংলাদেশ

ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে ৪ দেশের স্বীকৃতিকে স্বাগত জানাল বাংলাদেশ

কানাডা-অস্ট্রেলিয়া-যুক্তরাজ্য-পর্তুগাল- প্রভাবশালী পশ্চিমা দেশগুলোর ফিলিস্তিনকে স্বীকৃতির ঘটনাকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ। জন্মলগ্ন থেকেই বাংলাদেশের ফিলিস্তিনের পক্ষে উল্লেখ করে পররাষ্ট্র উপদেষ্টা বলছেন, এই স্বীকৃতি চূড়ান্ত স্বাধীনতা প্রাপ্তির ক্ষেত্রে একটি পদক্ষেপ। তবে ফিলিস্তিনের জনগণকে আরও পথ পাড়ি দিতে হবে বলে মনে করেন তিনি। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, আমরা যেহেতু সবসময় ফিলিস্তিনের পক্ষে ছিলাম, ফিলিস্তিনের জনগণকে সমর্থন করে এসছি, কাজেই…

Read More

ফিলিস্তিনকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিল ৩ দেশ

ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছে যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়া। তিন দেশের পক্ষ থেকে পৃথক বিবৃতির মাধ্যমে এ স্বীকৃতির কথা জানানো হয়েছে। রোববার (২১ সেপ্টেম্বর) এক ভিডিওবার্তায় যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিয়ে বলেছেন, ‘শান্তি ও দ্বি-রাষ্ট্র সমাধানের আশা পুনরুজ্জীবিত করতে, আজ আমি স্পষ্টভাবে বলছি—এই মহান দেশের প্রধানমন্ত্রী হিসেবে—যুক্তরাজ্য আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি…

Read More
এবার কাতারে হামলা চালিয়েছে ইসরাইল

এবার কাতারে হামলা চালিয়েছে ইসরাইল

কাতারের রাজধানী দোহায় ব্যাপক হামলা চালিয়েছে ইসরাইল। হামাস নেতাদের লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে দেশটির ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। খবর আল-জাজিরার। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) কাতারের স্থানীয় সময় বিকালে দোহায় বিকট শব্দে বেশ কয়েকটি বিস্ফোরণ হয়। এসময় দোহার আকাশে কালো ধোঁয়া দেখা যায়। বিস্ফোরণের কিছুক্ষণ পর আইডিএফ এক বিবৃতিতে জানায়, শিন বেত…

Read More

৫ মাসে নিখোঁজ ৫০০ বিবাহিত তরুণী, ঘটনা কী

তরুণী নিখোঁজের খবর প্রতিদিন গণমাধ্যমে প্রকাশ করা হয়। তবে এবার এটি মহামারি আকারে ধারণ করেছে ভারতের পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলায়। যেখানে গত ৫ মাসে নিখোঁজ হয়েছেন প্রায় ৫০০ বিবাহিত তরুণী। সম্প্রতি এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের গণমাধ্যম কলকাতা প্রতিদিন। এ ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা ও সমালোচনা সৃষ্টি হয়েছে। স্থানীয় পুলিশের…

Read More

কলেজের দেয়ালে গাড়ির ধাক্কা, বরসহ একই পরিবারের নিহত ৮

সড়ক দুর্ঘটনায় বরসহ পরিবারের আট সদস্য নিহত হয়েছেন। একটি কলেজের সীমানা দেয়ালে তাদের বহনকারী গাড়ি ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। শুক্রবার (৫ জুলাই) সকালের ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন। তাদের অবস্থাও আশঙ্কাজনক। জানা গেছে, প্রাইভেট গাড়িটিতে ১০ জন যাত্রী ছিলেন। সেটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে কনের বাড়িতে যাচ্ছিল। গাড়িটির বেপরোয়া গতিতে চলছিল বলে…

Read More