চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বাংলাদেশিদের লক্ষ্য করে হাতবোমা নিক্ষেপ, আহত ৫

বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে আম গাছ কাটাকে কেন্দ্র করে চাঁপাইনবাবগঞ্জের কিরণগঞ্জ সীমান্তে উত্তেজনা দেখা দিয়েছে। এসময় ওপার থেকে ছোড়া হাতবোমার বিস্ফোরণে অন্তত ৫ বাংলাদেশি কৃষক আহত হয়েছেন বলে জানা গেছে। ঘটনার পর থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। স্থানীয়দের অভিযোগ, শনিবার (১৮ জানুয়ারি) সকালে কিরণগঞ্জ সীমান্ত দিয়ে বিএসএফ এবং…

Read More

রিঙ্কুর বিয়ের সম্বন্ধ, পাত্রী সমাজবাদী পার্টির সাংসদ প্রিয়া সরোজ

রিঙ্কু সিংহ নাকি প্রেমে পড়েছেন। তবে যার তার প্রেমে নয়। রিঙ্কু প্রেমে পড়েছেন সমাজবাদী পার্টির সাংসদ প্রিয়া সরোজের। রিঙ্কুর বাড়ি থেকে উত্তরপ্রদেশের মছলিশহর লোকসভা কেন্দ্রের সাংসদের বাড়িতে বিয়ের প্রস্তাবও পৌঁছে গিয়েছে। কলকাতা নাইট রাইডার্সের ব্যাটার রিঙ্কু এখন ভারতের টি-টোয়েন্টি দলের নিয়মিত সদস্য। ২০২৩ সালের আইপিএলে নজরকাড়ার পর থেকে তিনি ক্রমশ এগিয়েছেন ২২ গজের লড়াইয়ে। তাঁর…

Read More

ট্রাম্পকে কড়া জবাব দিলেন ডেনমার্কের প্রধানমন্ত্রী

ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডরিকসেন ও যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উদ্দেশ্য করে বলেছেন, গ্রিনল্যান্ড নিজের ভবিষ্যৎ নিজেই নির্ধারণ করবে। খবর বিবিসির’র। এর আগে গত সপ্তাহে ট্রাম্প গ্রিনল্যান্ড কেনার আগ্রহ দেখিয়ে কোপেনহেগেন ও গ্রিনল্যান্ডের রাজধানী নুক-এ আলোড়ন তুলেছিলেন। ডেনমার্কের স্বায়ত্তশাসিত অঞ্চল হিসেবে পরিচিত গ্রিনল্যান্ড। বুধবার (১৫ জানুয়ারি) ৪৫ মিনিটের এক ফোনালাপে ফ্রেডরিকসেন ট্রাম্পকে বলেন, আর্কটিক অঞ্চলের…

Read More

উল্লাসের পরদিনই গাজাবাসীকে হতাশ করল ইসরায়েল

যুদ্ধবিরতি চুক্তিতে ইসরায়েল ও হামাসের একমত হওয়ার খবরে বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) উল্লাসে ফেটে পড়েছেন ফিলিস্তিনের অবরুদ্ধ গাজার বাসিন্দারা। কিন্তু পরদিনই তাদের হতাশ করল দখলদার রাষ্ট্র ইসরায়েল। যুদ্ধবিরতি চুক্তি অনুমোদনের জন্য দেশটির মন্ত্রিসভায় যে প্রস্তাব অনুমোদন হওয়ার কথা তা এখনো হয়নি। এতে শঙ্কা বেড়েছে। অন্যদিকে, দেশটি গাজায় হামলা আরও জোরালো করেছে। শুক্রবার (১৭ জানুয়ারি) ব্রিটিশ সংবাদমাধ্যম…

Read More

ইমরান খানের ১৪ ও তার স্ত্রীর ৭ বছরের কারাদণ্ড

আল-কাদির ট্রাস্ট মামলায় জেলবন্দি পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে ১৪ বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির আদালত। একই মামলায় তার স্ত্রী বুশরা খান বিবিকেও ৭ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। শুক্রবার (১৭ জানুয়ারি) ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) এই তথ্য নিশ্চিত করেছে। কারাদণ্ডের পাশাপাশি তাদের অর্থদণ্ডও দেয়া হয়েছে। ইমরান খানকে এক মিলিয়ন রুপি এবং বুশরাকে পাঁচ লাখ…

Read More

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীসহ ২ জন নিহত হয়েছেন। নিহতরা হলেন, মিরপুরের কালশী এলাকার পোশাক শ্রমিক সিয়াম এবং আসাদগেট এলাকায় সিএনজি আরোহী কাপড় ব্যবসায়ী আদম আলী। এই ঘটনায় আরও ৩ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা থেকে আড়াইটার মধ্যে দুর্ঘটনাগুলো ঘটে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত…

Read More

‘বাফার জোন’ থেকে ইসরায়েলি বাহিনীকে সরে যাওয়ার আহ্বান কাতারের প্রধানমন্ত্রীর

সিরিয়ার দীর্ঘদিনের শাসক বাশার আল-আসাদকে অপসারণের পর ‘বাফার জোন’ দখল করেছে ইসরায়েলি সামরিক বাহিনী (আইডিএফ)। তবে ধীরে ধীরে সিরিয়ার পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় অবিলম্বে সেখান থেকে সামরিক বাহিনী প্রত্যাহার করার দাবি জানিয়েছেন কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জসিম আল থানি। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) এক প্রতিবেদনে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়। প্রতিবেদনে…

Read More

গাজাকে নিজের পায়ে দাঁড় করাতে সব করবে তুরস্ক: এরদোয়ান

গাজায় যুদ্ধবিরতি চুক্তিকে স্বাগত জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। সেই সঙ্গে তিনি বলেছেন, গাজাকে নিজের পায়ে দাঁড়াতে সব করবে তার দেশ তুরস্ক। তুর্কি সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সি এ খবর জানিয়েছে। যুক্তরাষ্ট্র ও কাতারের মধ্যস্থতায় টানা ১৫ মাসের সংঘাতের পর বুধবার (১৫ জানুয়ারি) গাজায় দ্বিতীয় যুদ্ধবিরতি চুক্তিতে একমত হয় ইসরায়েল ও ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস।…

Read More

যুদ্ধবিরতি চুক্তির মধ্যেও গাজায় ইসরায়েলি বর্বরতা অব্যাহত

যুদ্ধবিরতির চুক্তি ঘোষণার পরও গাজায় অব্যাহত রয়েছে ইসরায়েলি তাণ্ডব। বুধবার (১৫ জানুয়ারি) ঘোষণা আসার পর মাত্র কয়েক ঘণ্টায় ইসরায়েলি আগ্রাসনে প্রাণ হারিয়েছে কমপক্ষে আরও ৪০ ফিলিস্তিনি। সবচেয়ে তীব্র হামলা হয়েছে রেদওয়ান এলাকায়। শুধু সেখানেই নিহত হয়েছে ২০ জন। ভয়াবহ হামলা হচ্ছে খান ইউনিসের কিজান রাশওয়ান এলাকাতেও। ২ জনের প্রাণহানির খবর নিশ্চিত হওয়া গেছে। শঙ্কা করা…

Read More

ইসরাইলি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, ১০ সেনা আহত

দখলদার ইসরাইল এবং হামাসের মধ্যে যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তির ঘোষণা প্রকাশ্যে এসেছে। যুক্তরাষ্ট্র, মিসর ও কাতারের মধ্যস্থতায় শান্তি আলোচনার মধ্যদিয়ে উভয়েই অস্ত্রবিরতিতে রাজি হয়েছে, যা রোববার থেকেই কার্যকর হওয়ার কথা রয়েছে। এর মাঝেই ইসরাইলের এক সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণের খবর পাওয়া গেছে, যাতে বেশ কয়েকজন আহত হয়েছেন। ইসরাইলি মিডিয়া জানিয়েছে, বৃহস্পতিবার নেগেভ মরুভূমিতে অবস্থিত…

Read More