আ. লীগের ঘনিষ্ঠজনের কাছ থেকে ফ্ল্যাট উপহার নিয়েছিলেন টিউলিপ

যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে দেশটির ক্ষমতাসীন লেবার পার্টির মন্ত্রী টিউলিপ সিদ্দিককে বিনামূল্যে একটি ফ্ল্যাট দিয়েছিলেন এক ব্যবসায়ী। টিউলিপের খালা, বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দলের ঘনিষ্ঠ লোকজনের সঙ্গে ওই ব্যবসায়ীর যোগাযোগ ছিল। শুক্রবার (৩ জানুয়ারি) যুক্তরাজ্যের ভূমি নিবন্ধনসংক্রান্ত নথিপত্রের তথ্যের ভিত্তিতে একটি প্রতিবেদন প্রকাশ করে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমস। সেখানেই উঠে আসে এমন তথ্য। টিউলিপ সিদ্দিক…

Read More

চীনের নতুন প্রশাসনিক অঞ্চল নিয়ে ভারতের প্রতিবাদ

চীনের উইঘুর মুসলিম অধ্যুষিত শিনজিয়াং প্রদেশে আরও দুটি নতুন প্রশাসনিক অঞ্চল (কাউন্টি) প্রতিষ্ঠা করেছে বেইজিং। তবে ভারতের দাবি, এই নতুন কাউন্টির কিছু অংশ তাদের লাদাখের ভূখণ্ডের ভেতরে পড়েছে। এর জন্য, নয়াদিল্লি চীনের কাছে কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে নিজেদের প্রতিবাদ জানিয়েছে। আজ শুক্রবার (৩ জানুয়ারি) ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ বিষয়ে একটি বিবৃতি প্রকাশ করা হয়।…

Read More

হাসিনা ফেরত ইস্যুতে নতুন করে যা বলল ভারত

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, বাংলাদেশ সরকারের শেখ হাসিনাকে ফেরত চাওয়ার অনুরোধের বিষয়ে এ মুহূর্তে ভারতের পক্ষ থেকে কোনো নতুন মন্তব্য নেই। শুক্রবার অনুষ্ঠিত সাপ্তাহিক সংবাদ ব্রিফিংয়ে তিনি এই মন্তব্য করেন। এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে, জয়সওয়াল বলেন, ‘এক সপ্তাহ আগে আমি নিশ্চিত করেছিলাম যে, আমরা বাংলাদেশ সরকারের পক্ষ থেকে শেখ হাসিনার বিষয়ে…

Read More

যুক্তরাষ্ট্রে ফার্নিচারের দোকানের ওপর আছড়ে পড়লো বিমান, নিহত ২

এবার যুক্তরাষ্ট্রে ঘটলো বিমান দুর্ঘটনা। সাউথ ক্যালিফোর্নিয়ার একটি ফার্নিচারের দোকানের ওপর আছড়ে পড়ে বিমানটি। এতে প্রাণ গেছে ২ আরোহীর। আহত হয়েছে কমপক্ষে ১৯ জন। স্থানীয় সময় বৃহস্পতিবার (২ জানুয়ারি) দুপুর সোয়া ২টায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে বার্তা সংস্থা এপি। প্রকাশ করা হয়েছে বিমান বিধ্বস্তের ভিডিও। ভিডিওচিত্রে দেখা যায়, আছড়ে পড়ার সাথে সাথেই আগুন ধরে…

Read More

পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে সেনাদের ফের ব্যাপক সংঘর্ষ

আবারও সীমান্তে পাকিস্তানের সীমান্তরক্ষী বাহিনী ও আফগানিস্তানের তালিবান সেনাদের মধ্যে ব্যাপক সংঘর্ষ শুরু হয়েছে। শুক্রবার সূত্রের বরাতে আফগান সংবাদমাধ্যম খামা প্রেস জানায়, নতুন করে সংঘর্ষ শুরু হয় খোস্ত প্রদেশের আলী শের এবং জাজিয়া ময়দানে। যা বিরোধপূর্ণ ডুরান্ড লাইনের কাছে অবস্থিত। পাকিস্তান ও আফগান শাসক তালেবানের মধ্যে সীমান্ত অঞ্চল নিয়ে গত কয়েকদিন ধরে উত্তেজনা চলছে। উভয়পক্ষ…

Read More

২০০ ব্যাগ, ৭০টি ঘড়ি ছাড়া আরও যা আছে থাই প্রধানমন্ত্রীর

থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনওয়াত্রা তার সম্পদের পরিমাণ জানিয়েছেন। শুক্রবার (৩ জানুয়ারি) তার দল জানিয়েছে, প্রধানমন্ত্রীর মোট ৪০০ মিলিয়ন ডলারের সম্পদ রয়েছে। যার মধ্যে আছে ২০০টি বিশেষ ডিজাইনের হ্যান্ডব্যাগ। যেগুলোর মূল্য দুই মিলিয়ন ডলার। সঙ্গে আছে অন্তত ৭৫টি দামি হাতঘড়ি। যেগুলোর দাম প্রায় ৫ মিলিয়ন ডলার। সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার সবচেয়ে ছোট মেয়ে হলেন পেতংতার্ন। গত…

Read More

বাংলাদেশ সফরে আসছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ সফরে আসছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। রাষ্ট্রীয় আমন্ত্রণে আগামী মাসে তিনি বাংলাদেশ সফর করবেন। আসন্ন এ সফরকে যুগান্তকারী বলে উল্লেখ করা হচ্ছে। শুক্রবার (৩ জানুয়ারি) পাকিস্তানের সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, আগামী মাসে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বাংলাদেশ সফর করবেন। আসন্ন এ সফরটি একটি যুগান্তকারী পদক্ষেপ…

Read More

যুদ্ধবিরতি লঙ্ঘন ও বাস্তবায়ন নিয়ে হিজবুল্লাহ প্রধানের কড়া হুঁশিয়ারি

দখলদার ইসরাইলের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়ন এবং এর লঙ্ঘন মোকাবিলার ক্ষেত্রে সমস্ত দায়-দায়িত্ব লেবানন সরকারের বলে জোর দিয়েছেন হিজবুল্লাহ মহাসচিব নাইম কাসেম। বুধবার তেহরানে একটি সম্মেলনে দেওয়া ভিডিও বার্তায় তিনি এ কথা বলেন। হিজবুল্লাহ প্রধান বলেন, লেবানন সরকার যেহেতু চুক্তিটি আলোচনার মাধ্যমে করেছে, তাই চুক্তি লঙ্ঘন বন্ধ করার দায়ভারও তাদের ওপর বর্তায়। নাইম কাসেম এ…

Read More

বাংলাদেশ আমাদের হারানো ভাই: পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশকে হারিয়ে যাওয়া ভাই উল্লেখ করে সম্ভাব্য সব উপায়ে সহযোগিতার ঘোষণা দিয়েছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। তিনি বলেছেন, বাংলাদেশ আমাদের হারানো ভাই এবং পাকিস্তান তাদের সম্ভাব্য সব ধরনের সহযোগিতা করবে। বৃহস্পতিবার ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেছেন বলে জানিয়েছে দেশটির ইংরেজি দৈনিক মিনিট মিরর। সংবাদ সম্মেলনে পাকিস্তানের কূটনৈতিক বিচ্ছিন্নতা এক বছরের…

Read More

নতুন করে দুই দেশের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা

মার্কিন যুক্তরাষ্ট্র রাশিয়া ও ইরানের একাধিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে। এটিকে যুক্তরাষ্ট্রের ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনকে প্রভাবিত করার প্রচেষ্টার অংশ হিসেবে ঘোষণা করা হয়েছে। নিষেধাজ্ঞাগুলো ইরানের অভিজাত বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) সহায়ক একটি সংস্থা এবং রাশিয়ার সামরিক গোয়েন্দা সংস্থা (জিআরইউ)-এর সঙ্গে সংশ্লিষ্ট একটি সংস্থার বিরুদ্ধে আরোপ করা হয়েছে। মার্কিন অর্থ বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে,…

Read More