ইসরাইলি বাহিনীকে সিরিয়ায় কবর দেওয়া হবে: ইরান
ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কর্পসের কমান্ডার ইন চিফ হোসেইন সালামি ইসরাইলকে হুঁশিয়ার করে বলেছেন, ইসরাইলি বাহিনীকে সিরিয়ায় কবর দেওয়া হবে। সিরিয়ায় ইরানের উপস্থিতি ভূখণ্ড বিস্তারের জন্য নয় বরং অঞ্চলের মুসলমানদের রক্ষার জন্য। সালামি দামেস্ক এবং কুনেইত্রা অঞ্চলের কাছাকাছি ইসরাইলি পদক্ষেপের তীব্র নিন্দা করে বলেছেন, এসব এলাকায় ইহুদিদের বাড়তি উপস্থিতি ‘অসহনীয়’ হয়ে উঠেছে। সালামি ইসরাইলকে সতর্ক…