লেবানন থেকে দেশে ফিরেছেন আরও ১০৫ বাংলাদেশি
ইসরায়েল-লেবানন যুদ্ধ শুরুর পর উত্তপ্ত অবস্থা বিরাজ করছে। ফলে দামেস্ক থেকে বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) রাতে আরও ১০৫ বাংলাদেশি দেশে ফিরেছেন। রাত ১১টায় এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে তারা ঢাকায় পৌঁছান। বিমানবন্দরে তাদের স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)-এর কর্মকর্তারা। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কনস্যুলার ও কল্যাণ অনুবিভাগ এক সংবাদ…