সিরিয়ায় যৌথ অভিযানে ২,০০০ বিদ্রোহী নিহত

সিরিয়ায় যৌথ অভিযানে ২,০০০ বিদ্রোহী নিহত

সিরিয়ায় গত সপ্তাহে যৌথ সামরিক অভিযানে প্রায় ২,০০০ বিদেশি-সমর্থিত তাকফিরি বিদ্রোহী নিহত হয়েছেন। এ অভিযান সিরিয়ার সামরিক বাহিনী ও তাদের রুশ মিত্রদের সমন্বয়ে পরিচালিত হয়। অভিযানের অংশ হিসেবে সিরিয়ার উত্তরাঞ্চলে বিদ্রোহী আস্তানা ও জমায়েত লক্ষ্য করে হামলা চালানো হয়। রুশ সমন্বয় কেন্দ্র জানায়, এ হামলায় ১২০ জন বিদ্রোহী নিহত হন। এছাড়া হামার উত্তর-পশ্চিম প্রান্তে চলমান…

Read More

ইরানে ৫.৭ মাত্রার ভূমিকম্প

পশ্চিম ইরানে ৫.৭ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়েছে। ভূমিকম্পটির কেন্দ্রস্থল ইরানের খুজেস্তান প্রদেশের মাসজেদ সোলেমান থেকে প্রায় ৩৬ কিলোমিটার (২২ মাইল) দক্ষিণ-পশ্চিমে ছিল। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে টাইমস অব ইসরায়েল। ভূমিকম্পটি ১০ ​​কিলোমিটার (৬.২ মাইল) গভীর বিস্তৃত ছিল। এখন পর্যন্ত কোনো হতাহত হওয়ার কোনো খবর পাওয়া যায়নি। উল্লেখ্য, চলতি বছরের জুনেও…

Read More

ভিয়েতনামে দুর্ঘটনাজনিত বিস্ফোরণে ১২ সেনা নিহত

ভিয়েতনামের দক্ষিণাঞ্চলে প্রশিক্ষণ চলাকালে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই দুর্ঘটনাজনিত বিস্ফোরণে অন্তত ১২ সেনা নিহত হয়েছেন। দেশটির রাষ্ট্রীয় মিডিয়ার বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে রয়টার্স। প্রতিবেদনে বলা হয়েছে, গত সোমবার (২ ডিসেম্বর) রাতে ডং নাই প্রদেশের সপ্তম সামরিক অঞ্চলে সামরিক একটি শুটিং রেঞ্জে বিস্ফোরণ ঘটে। ইতোমধ্যে নিহতদের বেশিরভাগের মৃতদেহ পাওয়া গেছে। নিখোঁজদের সন্ধানে তল্লাশি চলছে বলে…

Read More

ভারতীয় গণমাধ্যমে সংখ্যালঘু ইস্যুতে অপতথ্য ছড়ানোয় বিএফইউজে-ডিইউজের উদ্বেগ

প্রতিবেশী রাষ্ট্র ভারতের গণমাধ্যম বাংলাদেশের সংখ্যালঘু ইস্যু নিয়ে মনগড়া, মিথ্যা, ভিত্তিহীন অপতথ্য দিয়ে তৈরি সংবাদ প্রচার করায় উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনয়ন (বিএফইউজে) এবং ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)। আজ বুধবার এক বিবৃতিতে বিএফইউজের ভারপ্রাপ্ত সভাপতি ওবায়দুর রহমান শাহীন ও মহাসচিব কাদের গণি চৌধুরী এবং ডিইউজের সভাপতি শহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক খুরশীদ আলম…

Read More

চীনের বিশ্ববিদ্যালয়গুলোতে ‘লাভ এডুকেশন’ চালুর সিদ্ধান্ত

দেশের বার্ষিক জন্মহার বৃদ্ধির উদ্দেশ্যে চীনের বিশ্ববিদ্যালয়গুলোতে ‘লাভ এডুকেশন’ চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিয়ে, প্রেম, সন্তান জন্মদান, পরিবার গঠন প্রভৃতি ইস্যুতে তরুণ প্রজন্মের মনে ইতিবাচক মনোভাব ফিরিয়ে আনতে বিশ্ববিদ্যালয়গুলোকে ‘লাভ এডুকেশন’ চালু করার নির্দেশ দিয়েছে চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট সরকার। রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়েছে এই তথ্য। চীনের চায়না পপুলেশনি নিউজ মঙ্গলবার (৩ ডিসেম্বর) এক প্রতিবেদনে…

Read More

সিরিয়ায় সংঘর্ষে লক্ষাধিক মানুষ বাস্তুচ্যুত

সিরিয়ার উত্তরাঞ্চলীয় ইদলিব ও আলেপ্পো প্রদেশে বড় ধরনের সংঘর্ষে নতুন করে ১ লক্ষ ১৫ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে। টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে জানানো হয়েছে এই তথ্য। জাতিসংঘের সিরিয়া সঙ্কট বিষয়ক উপ আঞ্চলিক মানবাধিকার সমন্বয়কারী ডেভিড কার্ডেন বুধবার (৪ ডিসেম্বর) ইদলিব সফর শেষে এএফপি’কে এক বিবৃতিতে বলেছেন, ‘গত এক সপ্তাহ ধরে সিরিয়িার উত্তরাঞ্চলে তীব্র সংঘর্ষ…

Read More

আগামী সপ্তাহে বাংলাদেশ-ভারত পররাষ্ট্র সচিব পর্যায়ে বৈঠক

বাংলাদেশ ও ভারতের মধ্যে ফরেন অফিস কনসালটেশন (এফওসি) পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক আগামী ১০ ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠিত হবে। এ বৈঠকে যোগ দিতে ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। বুধবার (৪ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এ বৈঠকের তারিখ নিশ্চিত করেন। তিনি জানান, “ভারতের সঙ্গে এফওসি ১০ ডিসেম্বর…

Read More

লেবানন থেকে আরও ১০৫ বাংলাদেশি দে‌শে ফিরবেন আজ

যুদ্ধবিধ্বস্ত লেবানন থেকে বৃহস্প‌তিবার (৫ নভেম্বর) ১০৫ বাংলাদেশি নাগ‌রিক দে‌শে ফিরবেন। লেবান‌নের স্থানীয় সময় মঙ্গলবার রা‌তে এই তথ্য জা‌নিয়েছে বৈরুতের বাংলা‌দেশ দূতাবাস। দূতাবাস জা‌নিয়েছে , আগামী ৫ ডিসেম্বর ১০৫ জনের ১৪তম গ্রুপ বৈরুত থেকে দুবাই হয়ে ঢাকার উদ্দেশ্যে বিমানযোগে রওনা করবে। তারা ওইদিন সকা‌লে বৈরুতের রফিক হারিরি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সকা‌লে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন।…

Read More

সিলেট সীমান্ত সংলগ্ন ভারত অংশে বাংলাদেশির গুলিবিদ্ধ মরদেহের সন্ধান

সিলেটের কোম্পানীগঞ্জ সীমান্তের ওপারে ভারত অংশ থেকে এক বাংলাদেশীর গুলিবিদ্ধ মরদেহ পাওয়া গেছে। গতকাল বুধবার (৪ ডিসেম্বর) দুপুরে ওই ব্যক্তির মরদেহের সন্ধান পায় তার পরিবার। নিহত ব্যক্তির নাম আশরাফ উদ্দিন (৬৫)। তিনি কোম্পানিগঞ্জ উপজেলার বালুচর গ্রামের বাসিন্দা। নিহতের স্বজনরা জানান, মঙ্গলবার কাঠ সংগ্রহ করতে বাড়ি থেকে বের হন আশরাফ উদ্দিন। এরপর আর ফেরেননি তিনি। বিভিন্ন…

Read More

অভিশংসনের মুখে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট

সামরিক আইন জারির ঘোষণায় অভিশংসনের মুখে পড়লেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইয়ুন সুক ইয়োল। এর প্রতিবাদে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে দেশটিতে। বুধবার (৪ ডিসেম্বর) দেশটির পার্লামেন্টে অভিশংসন প্রস্তাব তোলে বিরোধীরা। খবর রয়টার্স। আগামী ৭২ ঘণ্টার মধ্যে ভোটাভুটি হতে হবে প্রস্তাবটির ওপর। পাসের জন্য প্রয়োজন ন্যাশনাল অ্যাসেম্বলির দুই-তৃতীয়াংশের বেশি আইনপ্রণেতার ভোট। পার্লামেন্টে পাস হলে সাংবিধানিক আদালতে যাবে অভিশংসন…

Read More