কম্বোডিয়ায় আটক ৬৪ দক্ষিণ কোরীয় নাগরিককে দেশে ফেরার পর গ্রেফতার
সাইবার জালিয়াতির সঙ্গে জড়িত থাকার অভিযোগে কম্বোডিয়ায় আটক ৬৪ জন দক্ষিণ কোরিয়ার নাগরিককে শনিবার দেশে ফিরিয়ে আনার পর তাদের গ্রেফতার করা হয়েছে। দেশটির একজন পুলিশ কর্মকর্তা সংবাদমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। কম্বোডিয়ায় ভুয়া চাকরি এবং কয়েক ডজন কোরীয় নাগরিককে অপহরণের সাথে জড়িত জালিয়াতি কেন্দ্রগুলোর বিষয়ে আলোচনা করার জন্য দক্ষিণ কোরিয়া গত বুধবার একটি প্রতিনিধি দল পাঠিয়েছিল।…