ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর ঘনিষ্ঠ সহযোগী গ্রেপ্তার
গাজার যুদ্ধবিরতি ও জিম্মি বিনিময়ের পরিকল্পনা ভেস্তে দেওয়ার অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সহযোগী এলিয়েজার ফেল্ডস্টাইনকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। অভিযোগ রয়েছে যে, তিনি বিদেশি সংবাদমাধ্যমে গোপনীয় তথ্য ফাঁস করেছেন, যা যুদ্ধবিরতি এবং জিম্মি বিনিময়ের প্রস্তাব ব্যর্থ করার উদ্দেশ্যে পাচার করা হয়েছে। খবর সিএনএনের। নেতানিয়াহুর কার্যালয় থেকে দাবি করা হচ্ছে, হামাস গাজা থেকে জিম্মিদের মিশর…