আন্তর্জাতিক শ্রমবাজারে দক্ষ জনশক্তি গড়ে তুলতে আইএলও এর সহযোগিতা ও ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে পরিচালিত প্রশিক্ষণ কার্যক্রম ‘ট্যালেন্ট পার্টনারশিপ’ এর চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ।
বুধবার বিকেলে হোটেল ইন্টারকন্টিনেন্টালে চুক্তি স্বাক্ষরের সেই অনুষ্ঠানে অংশ নিয়ে প্রবাসী কল্যাণ উপদেষ্টা আসিফ নজরুল বলেন ইউরোপীয় ইউনিয়ন সহ বিশ্বের বিভিন্ন দেশে দক্ষ শ্রমিক পাঠাতে কাজ করছে সরকার।
তিনি আরও জানান, অদক্ষ শ্রমিকরা নানা রকম ঝুঁকিতে থাকে।
দক্ষ শ্রমিকরা বিদেশে গেলে যেমন প্রবাসী আয় বৃদ্ধি পায় একইভাবে শ্রমিকদের জীবন মান উন্নয়ন এবং তাদের মর্যাদাও বৃদ্ধি পায়।
অনুষ্ঠানে পররাষ্ট্র সচিব জসিম উদ্দিন ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন দেশের রাষ্ট্রদূত এবং ডেলিগেট পার্টনাররা উপস্থিত ছিলেন।