Picture of অনলাইন ডেস্ক

অনলাইন ডেস্ক

প্রকাশকাল:

”” মায়ার মৃত্যুদণ্ড “”

মোঃ আসিফ খন্দকার

ঈশ্বর আমার মায়ার মৃত্যুদণ্ড দাও।

কষ্ট আহার করতে-করতে

আমি বড় ক্লান্ত

প্রেমানুভব ধ্বংস করে

আমায় কর শান্ত।

যন্ত্রণারই সরাব পিয়ে

এ হৃদয় আজ মুমূর্ষু।

আমার আত্মা তিলেক দণ্ড

সুখ চায় কারিগর

আমার অতীত মুছে দেখাও

আলোর বাতিঘর।

০৭/০৪/২৪

মন্তব্য করুন