হঠাৎ অসুস্থ গোবিন্দ

মাস খানেক আগেই পায়ে গুলি লেগেছিল বলিউড অভিনেতা গোবিন্দর। হাসপাতালে ছিলেন কিছুদিন। তারপর সুস্থ হয়ে বাড়িতে ফেরেন তিনি। আবারও অসুস্থ হয়ে পড়েছেন এই অভিনেতা।

গতকাল (১৬ নভেম্বর) রাজনৈতিক প্রচারণায় বেরিয়েছিলেন গোবিন্দ। হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে সঙ্গে সঙ্গেই বাড়ির দিকে রওনা দেন তিনি। গোবিন্দ মহারাষ্ট্রের জলগাঁওয়ে শিবসেনা-বিজেপি-এনসিপি জোটের হয়ে ভোটের প্রচারণায় যোগ দিয়েছিলেন তিনি।

চলতি বছর শিবসেনায় যোগ দিয়েছেন গোবিন্দ। শনিবার মিছিলের মাঝপথে হঠাৎ অস্বস্তি শুরু হয় তার। বুকে সামান্য ব্যথাও অনুভব করেন বলে জানিয়েছেন তার পরিবারের সদস্যরা। কোনো রকম ঝুঁকি না নিয়ে তখনই বাড়ি ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন গোবিন্দ।

পরিবার সূত্রে আরও জানা গেছে, বুকে অস্বস্তি শুরু হওয়ার সঙ্গে সঙ্গে গোবিন্দকে চিকিৎসার জন্য মুম্বাই নিয়ে যাওয়া হয়। তবে তিনি হাসপাতাল থেকে বাড়িতে ফিরেছেন কিনা সে বিষয়ে পরিবারের পক্ষ থেকে এখনো কিছু জানানো হয়নি।

মন্তব্য করুন