ঢাকাই সিনেমার এক সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা অঞ্জনা। ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। গতকাল বুধবার রাতে তাঁকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) নেওয়া হয়েছে। সেখানে তাঁকে ভেন্টিলেশন সাপোর্ট দেওয়া হয়েছে। শারীরিক অবস্থার অবনতিতে তাঁকে ভেন্টিলেশনে রাখার সিদ্ধান্ত নেন চিকিৎসক।
আজ বৃহস্পতিবার সকালে এই নায়িকার পরিবারের পক্ষ থেকে খবরটি জানিয়েছেন নিশাত রহমান।
নিশাত রহমান জানালেন, অঞ্জনার শ্বাসকষ্ট হচ্ছে। গতকাল এই কষ্টের মাত্রা বেড়েছে। তাই দেরি না করে ভেন্টিলেশন সাপোর্ট দিতে হচ্ছে।
দেশীয় চলচ্চিত্রের একসময়ের জনপ্রিয় এই নায়িকার জন্য তাঁর পরিবারের পক্ষ থেকে দোয়া চাওয়া হয়েছে।