বরিশালের ঐতিহাসিক বেলস পার্কে আজ মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুরে অনুষ্ঠিত হতে যাচ্ছে আট দলের বিভাগের সমাবেশ। ‘জুলাই জাতীয় সনদ’ বাস্তবায়নের আদেশ জারি এবং এর ভিত্তিতে গণভোট আয়োজনসহ পাঁচ দফা দাবির পক্ষে এ সমাবেশের আয়োজন করেছে জোটটি।
সমাবেশে প্রধান অতিথি থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। সভাপতিত্ব করবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান।