রেদওয়ানা আফরিন রিপোর্টার
ইউনিয়ন পরিষদ নির্বাচন – ২০২৭
২নং গৌরীচন্না ইউনিয়ন পরিষদ নির্বাচন,
আসন্ন ২নং গৌরীচন্না ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে সর্বস্তরের জনতা ও ভোটারবৃন্দের নিকট দোয়া, আশীর্বাদ ও মূল্যবান সমর্থন প্রত্যাশী—আমার শ্রদ্ধেয়
জনাব ফজলুল হক মাস্টার
সিনিয়র যুগ্ম আহবায়ক, বরগুনা জেলা বিএনপি
এবং তাঁর সহধর্মিণী।
মোসাঃ নাজনীন খানম
ইউনিয়ন বাসীর কাছে নিবেদনঃ–
এলাকার উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং সাধারণ মানুষের সেবা করার ব্রত নিয়ে তিনি আপনাদের সেবা করতে চান। আপনাদের একটিমাত্র মূল্যবান ভোট ও দোয়া। গৌরীচন্না ইউনিয়নকে একটি মডেল ইউনিয়নে রূপান্তর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আসুন, হিন্দু মুসলিম,দলমত নির্বিশেষে সৎ, যোগ্য ও পরীক্ষিত নেতৃত্বকে বিজয়ী করি ইনশাআল্লাহ। নির্বাচনকে সামনে রেখে ইতোমধ্যে তিনি ইউনিয়নের বিভিন্ন গ্রাম, পাড়া – মহল্লা ও বাজারে সাধারণ মানুষের সাথে গণসংযোগ, মতবিনিময় এবং উঠান বৈঠক শুরু করেছেন। একজন শিক্ষিত প্রার্থী হিসেবে সাধারণ ভোটারদের মাঝে ও তাকে নিয়ে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা যাচ্ছে। তিনি বলেন, আমি দীর্ঘদিন ধরে এই অঞ্চলের অবহেলিত মানুষের অধিকার, সুখ দুঃখ এবং নানা সমস্যার কথা তুলে ধরে সার্বিক সহযোগিতা করার চেষ্টা করছি। তিনি আরো বলেন, নির্বাচিত হলে ইউনিয়নকে একটি আধুনিক, ডিজিটাল, সন্ত্রাস ও মাদকমুক্ত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চাই। সরকারি সব সুযোগ সুবিধা যেন প্রতিটি নাগরিকের দোরগোড়ায় স্বচ্ছতার সাথে পৌঁছায়, তা নিশ্চিত করাই হবে আমার মূল লক্ষ্য। আমি ইউনিয়নের সর্বস্তরের জনগণের দোয়া, ভালোবাসা ও আন্তরিক সমর্থন প্রত্যাশা করছি।

