Picture of অনলাইন ডেস্ক

অনলাইন ডেস্ক

প্রকাশকাল:

লকডাউন কর্মসূচি প্রতিহত করতে শরীয়তপুরে মহিলা দলের বিক্ষোভ মিছিল

 

শরীয়তপুর প্রতিনিধি:
আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচি প্রতিহত করার ঘোষণা দিয়ে এবং দেশব্যাপী নৈরাজ্য, অগ্নিসংযোগ ও রাষ্ট্রীয় সম্পদ ধ্বংসের প্রতিবাদে শরীয়তপুরে বিক্ষোভ মিছিল করেছে শরীয়তপুর জেলা মহিলা দল। বৃহস্পতিবার (১৯ নভেম্বর ২০২৬) অনুষ্ঠিত এই কর্মসূচিতে জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

শরীয়তপুর জেলা মহিলা দলের সভাপতি আল আসমাউল হুসনা ও সাধারণ সম্পাদক শাহনাজ মৃধার নেতৃত্বে এ মিছিল বের করা হয়।
মিছিলে অংশগ্রহণকারীরা আওয়ামী লীগের লকডাউন কর্মসূচির বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন এবং রাজপথে অবস্থান নিয়ে তা প্রতিহত করার ঘোষণা দেন। মিছিলে প্রতিবাদী স্লোগানে মুখরিত হয়ে ওঠে রাজপথ।

কর্মসূচিতে বক্তারা বলেন, যেকোনো ধরনের নাশকতা ও জনজীবন বিঘ্নিত করার অপচেষ্টা ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করা হবে। দেশের শান্তি, স্থিতিশীলতা ও মানুষের স্বাভাবিক চলাচল নিশ্চিত করতে মহিলা দলের নেতাকর্মীরা রাজপথে সক্রিয় থাকবেন বলেও জানান তাঁরা।

মন্তব্য করুন