Picture of অনলাইন ডেস্ক

অনলাইন ডেস্ক

প্রকাশকাল:

সারাদেশে আওয়ামী লীগের নৈরাজ্য ও জামায়াতের চক্রান্তের বিরুদ্ধে কটিয়াদীতে বিএনপির বিক্ষোভ মিছিল

 

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:

কিশোরগঞ্জের কটিয়াদীতে নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য এবং জামায়াতের দেশবিরোধী ইন্ধনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল ১১টায় কটিয়াদী বাসস্ট্যান্ড থেকে মিছিলটি শুরু হয়। পরে মিছিলটি বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত বক্তব্যের মধ্য দিয়ে শেষ হয়।

এতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন খান দিলীপ, সহ-সভাপতি মিজানুর রহমান স্বপন, শফিকুর রহমান বাদল ও শেখ জসিম উদ্দীন মেনু, যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান মিঠু ও শফিকুল ইসলাম ফুলু, সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমানসহ আচমিতা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হান্নান ও উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

এছাড়াও উপজেলার বিভিন্ন ইউনিয়নের সভাপতি, সাধারণ সম্পাদক ও ওয়ার্ড থেকে বিএনপি এবং অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী মিছিলে অংশ নেন।

বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ কর্মসূচিকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উপস্থিতি ও উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

মন্তব্য করুন