১৩ই জানুয়ারি, ২০২৬

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের কক্ষে তালা, মহম্মদপুরে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

রাসেল মিয়া, মহম্মদপুর, মাগুরা

মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি: মাগুরার মোহাম্মদপুরে দীঘা ইউনিয়নের ইউপি চেয়ারম্যান খোকন মিয়ার বিরুদ্ধে নদী থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন, ইউপি সদস্যদের ভাতা না দেওয়া, কাবিখার টাকা আত্মসাৎ, সরকারি গাছ বিক্রি ভিজিএফ এর চাল বিক্রি, ৪ আগষ্ট সরাসরি ছাত্র আন্দোলনের বিরুদ্ধে অংশগ্রহণ, হত্যা মামলার আসামী, দীর্ঘদিন ইউনিয়ন পরিষদে অনুপস্থিত থাকা সহ নানা কারণে অভিযুক্ত চেয়ারম্যানের অপসারণ চেয়ে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে উক্ত ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ ও সাধারণ মানুষ।

সোমবার সকাল ১১ ঘটিকায় ইউনিয়নের সাধারণ জনগণের আয়োজনে এই মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

মানবন্ধনে দীঘা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও ১ নম্বর ওয়ার্ড সদস্য মোঃ রফিকুল ইসলাম, এলাকাবাসীর পক্ষে শফিকুল ইসলাম পিকুল, সাবেক ইউপি সদস্য হান্নান শিকদার, মোঃ শাওন মোল্যা, ছাত্র সমন্বয়ক মোঃ রান্নু শিকদার, মোঃ আলামিন বক্তব্য প্রদান করেন। মানবন্ধন শেষে বিক্ষোভ মিছিলের পর চেয়ারম্যানের কক্ষে তালা ঝুলিয়ে দেন বিক্ষোভকারীরা।

অভিযুক্ত ইউপি চেয়াম্যানের সাথে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করলে তিনি ফোন রিসিভ করেননি।

মহম্মদপুর উপজেলা নির্বাহী অফিসার পলাশ মন্ডল বলেন, বিষয়টি নিয়ে কেউ জানাইনি, তবে এব্যাপারে পরিষদের সংখাগরিষ্ঠ সদস্যদের লিখিত আবেদনের প্রক্ষিতে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।

মন্তব্য করুন