এবার আহত অর্জুন কাপুর

একের পর এক বিপদের সম্মুখীন হচ্ছে বলিউড। সাইফ আলি খান সেরে উঠতে না উঠতেই এবার বিপদে পড়লেন অর্জুন কাপুর। জানা যায়, শুধু অর্জুনই নন, নায়কের সঙ্গে থাকা অনেকেই এ দুর্ঘটনায় আহত হন। যেমন সিনেমাটির পরিচালক, প্রযোজক, চিত্রগ্রাহক, সহ-চিত্রগ্রাহক ও কলাকুশলীরা।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুসারে, শনিবার (১৮ জানুয়ারি) মুম্বাইয়ের ইম্পেরিয়াল প্যালাসে শুটিং করার সময় ছাদের অংশ ভেঙে শরীরে পড়লে আহত হন অর্জুন। নতুন সিনেমা ‘মেরে হাজব্যান্ড কি বিবি’র একটি গানের দৃশ্য শুটিংয়ের সময় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় অর্জু কাপুরের কনুই এবং মাথাতে চোট লেগেছে।

এদিকে ফেডারেশন অব ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজের অশোক দুবে জানান, যেহেতু দীর্ঘদিন ধরে বাড়িটিতে শুট চলছিল, তাই অতিরিক্ত শব্দের ভাইব্রেশনেই হয়তো এমন ঘটনা ঘটেছে। অশোক নিজেও কনুই এবং মাথায় আঘাত পেয়েছেন। ডিওপি মনু আনন্দের হাতের বুড়ো আঙুল ভেঙে গেছে। আরেক ক্যামেরা সহকারী মেরুদণ্ডে প্রচণ্ড চোট পেয়েছেন। তবে সকলে যে প্রাণে বেঁচে গেছেন, সে কথাও উল্লেখ করেন তিনি।

কোরিওগ্রাফার বিজয় গঙ্গোপাধ্যায় বলেন, আমার চোখ তখন মনিটরে। আচমকাই দেখি ছাদ ভেঙে পড়ল। ঈশ্বরের কৃপায় গোটা ছাদটা ভেঙে পড়েনি। তাহলে আরও বড় বিপদ হতে পারত। তবে অর্জুনসহ অনেকেই মারাত্মক আহত হয়েছেন।

এ দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী সিনেমাটির গানের নৃত্যপরিচালক বিজয় গঙ্গোপাধ্যায় সংবাদমাধ্যমকে বলেন, আমরা গানের শুটিং করছিলাম। এমন সময় ছাদের একটি বড় অংশ ভেঙে পড়ে। ভাগ্য ভালো যে পুরো ছাদ ভেঙে পড়েনি। পুরো ছাদ ভেঙে পড়লে সবারই আঘাত গুরুতর হতো।

মন্তব্য করুন