
রিপোর্ট :- আমিরুল ইসলাম:
শেরপুরের নালিতাবাড়ী উপজেলার কাকরকান্দি ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে ব্যাপক আলোচনা, উৎসাহ- ও উদ্দীপনা। আসন্ন এই নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান প্রার্থী হিসেবে মাঠে নেমে ইতোমধ্যেই আলোচনায় আছেন সবার পরিচিত ও রাজনৈতিক ব্যক্তিত্ব মোঃ আবু শামা।
দীর্ঘদিন ধরে স্থানীয় রাজনীতি, সংগঠন ও সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত থেকে এলাকায় পরিচিত মুখ হিসেবে সর্বমহলে আলোচনায় আছেন তিনি।
সমাজসেবক আবু শামা
বর্তমানে নালিতাবাড়ী
উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক এবং কাকরকান্দি ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
রাজনীতির পাশাপাশি স্থানীয় ব্যবসা ও বাজার ব্যবস্থাপনাতেও সে সক্রিয় ভূমিকা রাখছে। কাকরকান্দি বাজার ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে বাজারের শৃঙ্খলা, উন্নয়ন ও জনসেবা মুলক কাজ করে যাচ্ছেন বলে জানা গেছে।
এলাকাবাসী জানান, তার দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, সাংগঠনিক দক্ষতা এবং সাধারণ মানুষের সঙ্গে নিবিড় সম্পর্ক তাকে আসন্ন নির্বাচনে একজন শক্তিশালী ও গ্রহণযোগ্য প্রার্থী হিসেবে প্রতিষ্ঠিত করেছে। ইতোমধ্যে তিনি ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ, পথসভা ও ভোটারদের সঙ্গে মতবিনিময় শুরু করেছেন।
তার সমর্থকরা বলেন, আবু শামা ভাই সবসময় সাধারণ মানুষের পাশে থাকেন এবং এলাকার উন্নয়ন ও কল্যাণে কাজ করে যাচ্ছেন। তাই আমরা চাই তিনি চেয়ারম্যান নির্বাচিত হয়ে কাকরকান্দি বাসী ও ইউনিয়নের উন্নয়নে অবদান রাখবেন।
স্থানীয় সচেতন মহলের অনেকেই মনে করছেন, আসন্ন এই নির্বাচনকে ঘিরে কাকরকান্দি ইউনিয়নে প্রতিদ্বন্দ্বিতা হবে জমজমাট ও প্রতিযোগিতামূলক। বর্তমানে চারজন প্রার্থীর নাম শোনা যাচ্ছে। নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে বাড়ছে প্রার্থীদের প্রচারণা, জনসম্পৃক্ততা এবং ভোটারদের আগ্রহ।
গণসংযোগ কালে কাকরকান্দি ইউপি চেয়ারম্যান প্রার্থী ও সমাজসেবক আবু শামা এসাংবাদিককে বলেন, আগামী ইউপি নির্বাচনে আমি কাকরকান্দি ইউপি চেয়ারম্যান প্রার্থী হিসেবে গণসংযোগ চালাচ্ছি। আমি বিএনপির নেতাকর্মী সহ ইউনিয়নের সকল জনগণের দোয়া ও সহযোগিতা কামনা করছি।