কোন কোন সিনেমার রেকর্ড ভাঙল ভুলভুলাইয়া ৩ ?

মাধুরী দীক্ষিত-কার্তিক আরিয়ান-বিদ্যা বালন অভিনীত ‘ভুলভুলাইয়া ৩’ সিনেমায় দেখা যাচ্ছে ভূতেদের ভবিষ্যৎ বেশ উজ্জ্বল। গত পহেলা নভেম্বর মুক্তি পেয়েছিল সিনেমাটি। রবিবার (১৭ নভেম্বর) সিনেমাটি প্রেক্ষাগৃহে পূরণ করল ১৭ তম দিন।

এ দিন ‘রুহ বাবা’ সারা বিশ্বে আয় করে ফেলেছে ৩৬৭.৯৫ কোটি টাকা! এবং একই সঙ্গে চারটি সিনেমার বক্সঅফিস রেকর্ড ভেঙেছে । তালিকায় রয়েছে ‘গোলমাল আগেন’, ‘সূর্যবংশী’, ‘বাজিরাও মস্তানি’, ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’।

সিনেমাগুলির আয়- ২০৫.৬৯ কোটি (গোলমাল আগেন), ১৯৬ কোটি (সূর্যবংশী), ১৮৪.২০ কোটি (বাজিরাও মস্তানি), ১৮৮. ৫৭ কোটি (ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি)।

সিনেমা বিশ্লেষকদের ধারণা, সিনেমার বাণিজ্যিক গতি এ ভাবে অপ্রতিরোধ্য থাকলে ফ্র্যাঞ্চাইজিতে আরও একটি সিনেমা যোগ করার কথা ভাবতেও পারেন পরিচালক আনিজ বাজমি।

মন্তব্য করুন