২০শে এপ্রিল, ২০২৬

গজারিয়া অপপ্রচারের বিরুদ্ধে বি,এন,পি নেতা কামরুজ্জামান রতন এর জিডি,সর্বস্তরের প্রতিবাদ

ওসমান গনি, গজারিয়া প্রতিনিধিঃ

মুন্সীগঞ্জে গজারিয়া উপজেলার বি,এন,পি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক,জেলা বি,এন,পি’র সদস্য সচিব মো:কামরুজ্জামান রতন সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেক আইডি থেকে মিথ্যা,বানোয়াট,ভুল তথ্যের ভিত্তিতে সন্মানহানী কর পোস্ট করা ও শেয়ার করায় আইনী ব্যবস্থা গ্রহণ করতে সাধারণ ডায়েরি করেছেন।

গত ২৪অক্টোবর বৃহস্পতিবার এই বিষয়ে তিনি সাধারণ ডায়েরি করে সূত্রে জানা যায়, মো:কামরুজ্জামান রতন(৫৫)। গজারিয়া উপজেলার ভবেরচর ইউনিয়ন এর লক্ষীপুর গ্রামের মৃত আ:আউয়াল এর ছেলে।ডায়েরি নং৯৯৭।

এই দিকে গজারিয়ায় কৃতি সন্তান,৯০ এর গণআন্দোলনের অন্যতম মহানায়ক,ইতিমধ্যে যিনি জাতীয় রাজনীতিতে আপন মহিমায় উজ্জ্বল কামরুজ্জামান রতন বিরুদ্ধে অপ প্রচার এর প্রতিবাদে সরব গজারিয়া উপজেলা বি,এন,পি, যুবদল, ছাত্রদল ও অঙ্গসংগঠনের নেতাকর্মী’রা ছাড়াও গজারিয়াবাসীর বিভিন্ন শ্রেনী পেশার মানুষ গত দুই দিন যাবৎ সামাজিক যোগাযোগ মাধ্যম অসংখ্য প্রতিবাদী পোস্ট করেছেন।

অপপ্রচারের বিরুদ্ধে মো:কামরুজ্জামান রতন বলেন,গজারিয়াবাসী আমার পারিবারিক অবস্থান সম্পর্কে জানেন,দীর্ঘ সময় জাতীয় রাজনীতি ও গত ৬/৭ বছর যাবৎ দলের প্রয়োজনে জেলা বি,এন,পি’র রাজনীতে জড়িত,দলকে শহীদ জিয়ার আদর্শে সুসংগঠিত ও ঐক্যবদ্ধ রেখেছি,সেখানে ফেক আইডি দিয়ে আমার জনপ্রিয়তায় ঈর্শ্বানিত হয়ে যারা অপ প্রচার করছেন আমি তাঁদের বিরুদ্ধে আইন গত ব্যবস্থা গ্রহণ করেছি,আমার বিশ্বাস দেশের প্রচলিত আইন এদের চিহ্নিত করে যথাযথ শাস্তি নিশ্চিত করবে।

এ বিষয়ে গজারিয়া থানার অফিসার ইনচার্জ মো:মাহবুবুর রহমান বলেন,গজারিয়া থানায় তিনি একটি সাধারণ জিডি করেছেন,তিনি আরো জানান,আন্তরিকতার সাথে বি,এন,পি কেন্দ্রীয় কমিটির অত্যন্ত আস্থাশীল নেতা কামরুজ্জামান রতনের বিরুদ্ধে অপপ্রচার এর বিষয়টি দেখছেন।

মন্তব্য করুন