১০ই মে, ২০২৬

গজারিয়া পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে বিএনপি নেতাসহ আটক-৬

ওসমান গনি, গজারিয়া প্রতিনিধিঃ

মুন্সিগঞ্জে গজারিয়া উপজেলা বিভিন্ন এলাকায় পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযান চালিয়ে বিএনপি নেতাসহ ৬ জনকে আটক করেছে। অভিযানে দুই রাউন্ড তাজা গুলি, দেশীয় অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়েছে বলে জানা যায়। রবিবার দুপুরে মামলা দায়ের শেষে আসামীদের আদালতে পাঠানো হয়েছে।

জানা যায়, গত শুক্রবার দিবাগত রাত আড়াইটা থেকে শনিবার দিনভর উপজেলার বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।

আটকৃতরা হলেন, ভবেরচর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শফিউল্লাহ সিকদার (৫৯) তার ছেলে সাইফুল ইসলাম শাওন (৩৪), আনারপুরা গ্রামের খলিলুর রহমান সিকদারের ছেলে লুৎফর রহমান বাদল সিকদার (৪২), একই গ্রামের গোলাম মাওলার ছেলে শাখাওয়াত হোসেন (৩০),আবু বকর শিকদারের ছেলে রেজওয়ান করিম (৩০) ও চাঁদপুরের মতলব উত্তর উপজেলার আব্দুল খালেকের ছেলে ফুয়াদ হাছান (২৯)।

গজারিয়া থানা সূত্রে জানা যায়, সুনির্দিষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে উপজেলার ভবেরচর ইউনিয়নের আনারপুরা গ্রামসহ বিভিন্ন স্থানে অভিযান চালায় পুলিশ ও সেনাবাহিনী। এসময় ভবেরচর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শফিউল্লাহ ও তার ছেলে শাওনসহ ৬জনকে আটক করা হয়।

বিষয়টি সম্পর্কে গজারিয়া থানার অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান বলেন, শফিউল্লাহ শিকদারের বিরুদ্ধে অস্ত্র আইনে অপর পাঁচ জনের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়।

মন্তব্য করুন