২২শে জানুয়ারি, ২০২৬

গাজীপুরে অবৈধভাবে সরকারি জমিতে মাটি কাটার দায়ে ৪ লাখ টাকা জরিমানা

 

স্টাফ রিপোর্টার: মহিউদ্দিন আহমেদ

গাজীপুরের শ্রীপুরে অবৈধভাবে সরকারি জমির মাটি কেটে বিক্রির সময় অভিযান পরিচালনা করে মাটি ব্যবসায়ীকে ৪ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

আজ মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকেলে উপজেলার নির্বাহী কর্মকর্তা ইউএনও সজীব আহমেদ মোবাইল কোর্টের মাধ্যমে মাটি ব্যবসায়ী সোলেমানকে এই অর্থদণ্ড করেন।

অভিযুক্ত সোলেমান(৩২) শ্রীপুর পৌরসভার কেওয়া পশ্চিমখণ্ড গ্রামের মো. সিরাজুল ইসলামের ছেলে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সজীব আহমেদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি শ্রীপুর পৌরসভার কেওয়া পশ্চিমখণ্ড গ্রামে সরকারি জমির মাটি কেটে পাচার করছে একটি চক্র। রাতেই সেখানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের খবর পেয়ে মাটি খেকো সোলেমান পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে একটি এক্সকাভেটর ও একটি ডাম্প ট্রাক আটক করা হয়েছে।
তিনি আরও জানান, আজ মঙ্গলবার বালুমহাল মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫/১ ধারা মোতাবেক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৪ লাখ টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে।

মন্তব্য করুন