গাজীপুরে ১১ বছরের নাবালিকা’কে ধর্ষণের ঘটনায় রাশেদুল ইসলাম উকিল কে গ্রেফতার করেছে র‌্যাব

দৈনিক খবরের আলো: মিজানুর রহমান স্বাধীন:

গাজীপুরে ১১ বছরের নাবালিকা’কে ধর্ষণের ঘটনায় প্রধান অভিযুক্ত মোঃ রাশেদুল ইসলাম  উকিল’কে ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার করেছে র‌্যাব-১ এবং র‌্যাব-১৩ এর যৌথ আভিযানিক দল

গত ৩০/০৭/২০২৬ তারিখ ১০.০০ ঘটিকার সময় জিএমপি, গাজীপুর কাশিমপুর থানাধীন সারদাগঞ্জ সুলতান মার্কেট জিএমএস গেইট সংলগ্ন সালাম কলোনী সালাম হাজীর বাড়ীর ভাড়াটিয়া জিএমএস গার্মেন্টস কর্মীর ১১ বছরের নাবালিকা মেয়েকে বাসায় একা পেয়ে ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে তার আপন খালু মোঃ রাশেদুল ইসলাম @ উকিল। ঘটনার পরপরই অভিযুক্ত এলাকা থেকে পালিয়ে যায়। উক্ত ঘটনায় ভিকটিমের মা মোসাঃ রুমি আক্তার কাশিমপুর থানায় একটি অভিযোগ দায়ের করেন। বাদীর লিখিত অভিযোগের ভিত্তিতে কাশিমপুর থানার অফিসার ইনচার্জ একটি ধর্ষণের মামলা রুজু করেন। পরবর্তীতে উক্ত ঘটনা বিভিন্ন সামজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যকর পরিস্থিতি সৃষ্টি হয়। ঘটনার বিষয়ে সংবাদ প্রাপ্তির সাথে সাথেই অধিনায়ক, র‍্যাব-১ মহোদয়ের নির্দেশনা মোতাবেক উক্ত ঘটনায় জড়িত প্রধান আসামিকে গ্রেফতার করার জন্য র‌্যাব-১, সিপিএসসি ক্যাম্প এর একটি আভিযানিক দল ছায়া তদন্ত শুরু করে। এরই ধারাবাহিকতায় সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্য বিশ্লেষণের ভিত্তিতে অদ্য ০১ আগস্ট ২০২৬ তারিখ ০৩০০ ঘটিকায় র‌্যাব-১, সিপিএসসি, গাজীপুর এবং র‌্যাব-১৩, সদর কোম্পানী, রংপুর এর যৌথ আভিযানিক দল রংপুর জেলার পীরগঞ্জ থানাধীন কৈকুরী মধ্যপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে মামলার প্রধান আসামি *মোঃ রাশেদুল ইসলাম @ উকিল (৪৩)’কে নিজ বসতবাড়ী হইতে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আরপিএমপি রংপুর কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।

বিষয়টি দৈনিক খবরের আলোকে নিশ্চিত করেন অপস্ এবং মিডিয়া অফিসা সিনিয়র সহকারী পরিচালক
অতিরিক্ত পুলিশ সুপার
শাহা আলম

মন্তব্য করুন