১৩ই জুন, ২০২৬

গানওয়ালাদের ভিড়ে ফিরে এলেন সঞ্জীব চৌধুরী

গানওয়ালা বলতে বোঝানো হয় সিঙ্গার-সং রাইটারদের। ‘সিঙ্গার-সং রাইটার’ হলেন, যারা নিজের লিরিকে নিজেই সুর বেঁধে সেটি কণ্ঠের মোহনায় বয়ে নিয়ে যান। এটি একটি সর্বজনবিদিত টার্ম বিশ্ব সংগীতে। মানে গানের গীতিকার, সুরকার ও গায়ক যদি একজনই হন, তিনি হবেন সিঙ্গার-সং রাইটার।

বাংলাদেশে কয়েক দশক আগেও এই সিঙ্গার-সং রাইটারদের তেমন দেখা যেতো না। বিরলপ্রজ ছিল। তবে পশ্চিমবঙ্গে ‘মহীনের ঘোড়াগুলি’ কিংবা সুমন-অঞ্জন-নচিকেতার নিউ ওয়েভ শুরু হয়ে গেছে। বাংলাদেশেও তার আঁচ এসে লেগেছে। এই প্রসঙ্গে সঞ্জীব চৌধুরীর নাম বললে খুব একটা ভুল বলা হবে না।

সঞ্জীব চৌধুরী

বাংলাদেশে আধুনিক বাংলা গানে তিনি দেখালেন সিঙ্গার-সং রাইটাররা কেমন হয়। তার আগে ছিলেন মাকসুদুল হক, তবে সেটা ব্যান্ড মিউজিকে। সঞ্জীব নিজে যেমন লিখতেন, তেমন অন্যের কবিতায় সুর বসিয়ে সেটা নিমেষেই সেদ্ধ গান বানিয়ে দিতেন। সঞ্জীবের লিরিক বা গান দ্বারা প্রভাবিত হয়েছেন অনেকেই। অনেক সিঙ্গার-সং রাইটারদের কাছে সঞ্জীব ধীরে ধীরে হয়ে উঠেছেন শাখা প্রশাখা বিস্তৃত বিশাল এক মহীরুহে।

 

মন্তব্য করুন