বিরাট কোহলি এবং আনুশকা শর্মা মাঝেমধ্যেই বিভিন্ন গুরুজীর শরণাপন্ন হন, তা বোঝা যায় সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা বিভিন্ন ভিডিও দেখে। সম্প্রতি স্ত্রীকে নিয়ে রাধাবল্লজ লাল জির শরণাপন্ন হয়েছিলেন বিরাট। প্রেমানন্দজির পর এবার রাধাবল্লজ লাল জির কাছে গেলেন তারা।
নতুন কোনো সিনেমা রিলিজ হওয়ার আগে অথবা বড় কোনও ম্যাচ খেলার আগে বিভিন্ন গুরুর কাছে আশীর্বাদ নিতে দেখা যায় বিরাট কোহলি এবং আনুশকা শর্মাকে। সম্প্রতি রাধাবল্লজ লালজির কাছে আশীর্বাদ নিতে গিয়েছিলেন এই দম্পতি। সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি ভাইরাল হয়েছে সেই ভিডিওতে।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে, কোহলি এবং আনুশকা দুজনেই পৌঁছেছেন গুরুজীর আশ্রমে। কোহলি পরে রয়েছেন একটি কালো রঙের পোশাক, মাথায় টুপি। আনুশকার পরনে রয়েছেন একটি অফ হোয়াইট রঙের কুর্তি,সঙ্গে চাদর। গুরুর কাছে গিয়ে দুজনকেই সাষ্টাঙ্গে প্রণাম করতে দেখা যায়।
গাভাস্কাকার ম্যাচ শেষ হওয়ার পর গত সপ্তাহে বাড়ি ফিরেছেন বিরাট। এই ম্যাচে ৬ ইনিংস খেলে মাত্র ১৯০ রান করেছেন তিনি। খুব স্বাভাবিকভাবেই মন খারাপ বিরাটের। দেশে ফিরেই তাই সোজা পৌঁছে যান গুরুজির আশ্রমে। যদিও এই প্রথমবার নয়, এর আগেও দেশে এবং বিদেশে বিভিন্ন গুরুর কাছে যেতে দেখা যায় এই তারকা দম্পতিকে।
পেশাগত দিকের ভালো-মন্দ যাই হোক না কেন, বিরাট এবং আনুশকা সব সময় বিশ্বাস রাখেন আধ্যাত্মিক জগতে। তাই যে কোনও বড় জয় হোক অথবা হার, বিরাট এবং আনুশকা নিজেদের সব সময় সমর্পণ করেন ঈশ্বরের কাছে।



