গোপালগঞ্জ কাশিয়ানী বাস প্রাইভেট কার সংঘর্ষে নিহত- ২
তাহমিনা মাহমুদ গোপালগঞ্জ.
গোপালগঞ্জ সড়কে আবার ও ঝরল প্রাণ। জেলার কাশিয়ানীতে দোলা পরিবহন বাস ও প্রাইভেট কার সংঘর্ষে দুইজন নিহত। নিহতদের মধ্যে প্রাইভেট কারের চালক ও এক যাএী নিহত হন।
গোপালগঞ্জ কাশিয়ানী উপজেলার শিবগাতি বাস স্ট্যান্ড এলাকায় ঢাকা খুলনা মহাসড়কে দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্হানীয় সূত্রে যানা গেছে খুলনা থেকে ঢাকাগামী দোলা পরিবহন শিবগাতি বাসস্ট্যান্ডে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ঢাকা মেট্রো – ক ১১-৪২৯৬ নম্বরের একটি প্রাইভেট কারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

প্রচন্ড সংঘর্ষে প্রাইভেট কারটি ক্ষতিগ্রস্ত হয়। এতে গাড়িটি চালক ঘটনাস্থলেই নিহত হন। প্রাইভেট কারের ওপরে এক যাত্রী আহত হন। এদিকে সংঘর্ষের পর দোলা পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসকের পাশের জঙ্গলের মধ্যে ঢুকে যায়। দোলা পরিবহনের কিছু লোক আহত হন। দুর্ঘটনার পর পর স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে গিয়ে আহতদের উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। খবর পেয়ে কাশিয়ানী থানা পুলিশ ও ভাঙা হাইওয়ে পুলিশের টহল ঘটনাস্থলে পৌছান৷ ভাঙা হাইওয়ে পুলিশ নিহতদের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন। দুর্ঘটনা কবলিত বাস ও প্রাইভেট কার বর্তমানে ভাঙ্গা হাইওয়ে পুলিশের হেফাজতে রয়েছে। কাশিয়ানী থানার উপপরিদর্শক ( এস আই) সুব্রত রায় দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন এবং কয়েকজন আহত হয়েছেন। দূর্গানোর জন্য ঢাকা খোলা মহাসড় বন্ধ ছিল পুনরায় রাস্তার অবস্থা স্বাভাবিক পরিস্থিতি হলে গাড়ী চলাচল করে। স্হানীয়রা জানান প্রায়ই এই সড়কে দূর্ঘটনা ঘটে। চালকদের প্রশিক্ষণ কতটুকু..?




