শেখ ইস্তিয়াক মাহমুদ শাওন সাতক্ষীরা সদর উপজেলা প্রতিনিধি :
সাতক্ষীরা জেলার সাতক্ষীরা সদর সিমান্তের চোরা পথদিয়ে ভারতে যাওয়ার সময় এক বাংলাদেশি যুবককে আটক করেছে বিজিবি। ১৩/১০২০২৪ তারিখ রবিবার দিবাগত গভীর রাতে সাতক্ষীরা সদরের কালিয়ানী সীমান্তে এই আটকের ঘটনা ঘটে।
আটককৃত যুবকের নাম শ্রী অজয় মন্ডল (২২)। সে আশাশুনি উপজেলার তালবাড়িয়া এলাকার শ্রী বিজন মন্ডল এর ছেলে।
সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আশরাফুল হক এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোপন তথ্যের ভিত্তিতে জানা যায় কালিয়ানি বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ৭/৬৫ এস হতে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যীন্তরে কালিয়ানী নামক স্থান হতে অবৈধভাবে ভারতে পাচারের উদ্দেশ্যে গমন করবে।
উক্ত সংবাদ প্রাপ্তির পর অধীনস্থ কালিয়ানি বিওপির নায়েব সুবেদার মোঃ আবুল কালাম আজাদ এর নেতৃত্বে একটি চৌকষ আভিযানিক দল ওই স্থানে অভিযান পরিচালনা করে। এসময় এক বাংলাদেশী যুবকে আটক করাহয়। বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে মানব পাচারকারী দৌড়ে ঘন জঙ্গলে পালিয়ে যায়।
আটককৃত বাংলাদেশী নাগরিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সাতক্ষীরা সদর থানায় সোপর্দের কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানান তিনি।
