দেশের টিভি নাটকের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী রিচি সোলায়মান। একটা সময় প্রচুর নাটক করেছেন। এক ঘণ্টার নাটক, ধারাবাহিক নাটকে নিয়মিত ছিলেন তিনি। তার অভিনীত অসংখ্য নাটক দর্শকপ্রিয়তা পেয়েছে। ব্যস্ত নায়িকাদের একজন ছিলেন তিনি। কিন্তু হঠাৎ করেই অভিনয় কমিয়ে দেন। এখন আর খুব একটা পর্দায় দেখা যায় না তাকে। বর্তমানে যুক্তরাষ্ট্রের স্থায়ী বাসিন্দা রিচি সোলায়মান। সম্প্রতি এক সাক্ষাৎকারে ব্যক্তিগত নানান বিষয় নিয়ে কথা বলেছেন তিনি। সে সময় উঠে আসে যুক্তরাষ্ট্রের স্থায়ী বাসিন্দা হওয়ার গল্পও।
একসময় শোবিজপাড়ায় গুঞ্জন রটেছিল যুক্তরাষ্ট্রে রিচি টাকার জন্য বিয়ে করেছিলেন তিনি। সাক্ষাৎকারে রিচি বলেন, অনেকে বলেছিল আমি যুক্তরাষ্ট্রে গ্রীনকার্ড পাওয়ার জন্য বিয়ে করেছি। আমি প্রচুর লোভী, টাকার জন্য বিয়ে করেছি। অথচ বিয়ের অনেক পরে আমার গ্রীনকার্ড হয়েছে।
এই অভিনেত্রী বলেন, আমি যখন গ্রীনকার্ড পেয়েছি তখন আমার দ্বিতীয় সন্তান ৮ মাসের পেটে ছিল। অন্তঃসত্ত্বা অবস্থায় আমি গ্রীনকার্ড পাই। তখন আমার বিয়ের ১০ বছর চলে।
তিনি বলেন, আমাদের পাশের দেশে একজন আর্টিস্ট সিরিয়াল করেই তার লাইফ সেট হয়ে যায়। অথচ আমাদের দেশে একজন আর্টিস্ট অভিনয় করতে করতে জানে না তার সিকিউরিটিটা কী। কিছুদিন পর পর শুনি আর্টিস্ট দুস্থ। এটা যে কত দুঃখজনক বলে বোঝানো যাবে না।
রিচি বলেন, আমাদের দেশে আর্টিস্টদের সোশ্যাল, ফাইন্যানশিয়াল কোন নিরাপত্তাই নেই। দিন শেষে আমরা তো আসলে ভালো থাকতে চাই। ভালো থাকতে চাইলে আমি ব্যাটার অপশন খুঁজবো। তখন হয়তো আর্টিস্টরা চিন্তা করে যে যদি আমেরিকায় আমার একটা গ্রীনকার্ড হয় তখন এসব জায়গা থেকে নিশ্চিন্ত থাকবো।
২০০৮ সালে বিয়ে করা রিচি সোলায়মান সেখানেই পেতেছেন তার চৌদ্দ বছরের সুখের সংসার। সংসার-সন্তান নিয়েই তার ব্যস্ততা। তবে মাঝে মধ্যে দেশে ফেরা হয় তার। পরিবার, আত্মীয়স্বজনদের সঙ্গে সময় কাটিয়ে যান। ওয়েবফিল্ম ‘গিরগিটি’ নিয়ে দীর্ঘ বিরতি ঘোচালেন লাস্যময়ী এই অভিনেত্রী।



