২২শে জানুয়ারি, ২০২৬

ট্রাইব্যুনালে নিঃশর্ত ক্ষমা চাইলেন জেড আই পান্না

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বুধবার হাজির হয়ে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী জেড আই খান পান্না। ভিডিও বার্তায় ট্রাইব্যুনাল সম্পর্কে বিরূপ মন্তব্য ও শেখ হাসিনার পক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী থাকতে না পারায় এ ক্ষমা চান তিনি।

গুম, খুন ও নির্যাতনের অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে আইনি লড়াইয়ের ঘোষণা দিয়ে আদালতে না আসায় জেড আই খান পান্নাকে ট্রাইব্যুনালে তলব করা হয়েছিল।

গুম, খুন ও নির্যাতনের অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে আইনি লড়াইয়ের ঘোষণা দিয়ে আদালতে না আসায় জেড আই খান পান্নাকে ট্রাইব্যুনালে তলব করা হয়েছিল। আজ দুপুর পৌনে ১টার দিকে ট্রাইব্যুনালে হাজির হয়ে ক্ষমা চান এই আইনজীবী।

গত ২৩ নভেম্বর হাসিনার পক্ষে লড়তে চেয়ে ট্রাইব্যুনালে আবেদন করেন আইনজীবী জেড আই খান পান্না। এ বিষয়ে শুনানির পর ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল আবেদন মঞ্জুর করে স্টেট ডিফেন্স হিসেবে তাঁকে নিয়োগ দেন।

মন্তব্য করুন