২৪শে জানুয়ারি, ২০২৬

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৩৮৬ মামলা, ৫৫ লক্ষাধিক টাকা জরিমানা 

জ্যামি শিকদার, স্টাফ রিপোর্টার:

রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ১৩৮৬ টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ। এ সংক্রান্তে ৫৫ লাখ ৪৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এছাড়াও অভিযানকালে ৯৭ টি গাড়ি ডাম্পিং ও ২৫ টি গাড়ি রেকার করা হয়েছে।

রোববার (২০ অক্টোবর ২০২৪ খ্রি.) ডিএমপির ট্রাফিক বিভাগ কর্তৃক অভিযান পরিচালনা করে এসব মামলা ও জরিমানা করা হয়।

সংগৃহীত

ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে।

এ তথ্য সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন মুহাম্মদ তালেবুর রহমান পিপিএম, উপ-পুলিশ কমিশনার
মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ, ঢাকা মেট্রোপলিটন পুলিশ, ঢাকা।

মন্তব্য করুন