১৪ই মার্চ, ২০২৬
Picture of অনলাইন ডেস্ক

অনলাইন ডেস্ক

প্রকাশকাল:

ঢাকা–১৬ আসনে আমিনুল হক-এর পরাজয়ে নেমেছে শোকের ছায়া, হতাশায় ভেঙে পড়েছেন সমর্থকরা


রিপোর্ট:-এস এম জহিরুল ইসলাম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা–১৬ আসন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আমিনুল হকের পরাজয়ের খবর ছড়িয়ে পড়তেই পুরো এলাকাজুড়ে নেমে এসেছে এক অদৃশ্য শোকের ছায়া। যে এলাকায় সকাল থেকে ছিল আশা, স্বপ্ন আর জয়ের আনন্দের প্রস্তুতি—সেই এলাকাই রাত বাড়তেই ডুবে যায় হতাশা আর কান্নার নীরবতায়।
ভোটগ্রহণের দিন সকাল থেকেই দলীয় নেতা–কর্মী ও সাধারণ সমর্থকদের মাঝে ছিল অন্যরকম উচ্ছ্বাস। কেন্দ্রের বাইরে দেখা গেছে তরুণদের স্লোগান, প্রবীণদের দোয়া, আর নারীদের প্রার্থনা—সবাই অপেক্ষা করছিলেন একটি সুখবরের। অনেকেই বলছিলেন, “এইবার পরিবর্তন আসবেই।”
কিন্তু সন্ধ্যা নামার পর থেকে পরিস্থিতি ধীরে ধীরে বদলে যেতে শুরু করে। বিভিন্ন কেন্দ্র থেকে আসতে থাকে অনিশ্চিত খবর, মুখে মুখে ছড়িয়ে পড়তে থাকে শঙ্কা। রাত গভীর হলে ফলাফল ঘোষণার সঙ্গে সঙ্গে পরাজয়ের খবর পৌঁছে যায় এলাকায়—আর তখনই ভেঙে পড়ে হাজারো মানুষের আশা।
অনেক সমর্থক কান্নাজড়িত কণ্ঠে বলেন,
“আমরা বিশ্বাস করতে পারছি না। সারাদিন তো ভালোই ছিল, হঠাৎ কী হলো বুঝতে পারছি না।”
কারও চোখে জল, কারও মুখে হতাশা—। কেউ কেউ বলেন, এই ফলাফল তারা মেনে নিতে পারছেন না। সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে তীব্র প্রতিক্রিয়া, ক্ষোভ আর শোক প্রকাশ।
এলাকাবাসীর  অভিযোগ তুলেছেন ভোট কারচুপির কথা।

সমর্থকদের দাবি, “ভোটের সঠিক তদন্ত হওয়া উচিত, কারণ আমরা এই ফলাফল মেনে নিতে পারছি না।”
রাতভর বিভিন্ন মহল্লায় ছোট ছোট দল করে বসে ছিলেন সমর্থকরা। কেউ নীরবে দোয়া পড়েছেন, কেউ আলোচনা করেছেন কোথায় কী ভুল হলো। অনেকে বলেন, “আমিনুল হক শুধু একজন প্রার্থী নন, তিনি আমাদের আশা–ভরসার প্রতীক ছিলেন।”
এই পরাজয়ের খবর যেন শুধু একটি রাজনৈতিক ফলাফল নয়—অনেক মানুষের হৃদয়ের ভাঙনের গল্প হয়ে দাঁড়িয়েছে।
এদিকে নির্বাচনের পূর্ণাঙ্গ ফলাফল ও পরিস্থিতি নিয়ে নির্বাচন কমিশনের আনুষ্ঠানিক বক্তব্যের অপেক্ষায় রয়েছে রাজনৈতিক মহল ও এলাকাবাসী। সবাই এখন জানতে চান—এই পরাজয়ের পেছনে আসল কারণ কী।
ঢাকা–১৬ আসনের অলিগলি আজও যেন সেই প্রশ্নই করছে—
“কোথায় হারাল আমাদের আশা?”

মন্তব্য করুন