শিউলি আফরোজ সাথী , মাগুরা : –
বর্ণাঢ্য রেলি ,আলোচনা ও কেক কাটার মধ্য দিয়ে ঐতিহ্যবাহী নাট্য সংগঠন থিয়েটার ইউনিট মাগুরার ৩০ তম প্রতিষ্ঠাবাষির্কী পালিত হয়েছে । বুধবার বিকালে মাগুরা প্রেসক্লাব চত্বর থেকে একটি র্যালী শহরে বের হয় । র্যালী শেষে মাগুরা প্রেসক্লাবে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ।
সভায় সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ও মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মাগুরা প্রেসক্লাবের সভাপতি ও থিয়েটার ইউনিটের প্রধান উপদেষ্টা সাইদুর রহমান ।

বক্তব্য রাখেন থিয়েটার ইউনিটের সাধারণ সম্পাদক আল এমরান ,মাগুরা প্রেসক্লাবের যুগ্ম-সম্পাদক মাসুম বিল্লাহ,সিনিয়র নাট্যকর্মী শাহিন আলম তুহিন, রিয়াজ পারভেজ রানা ও আশিকুল ইসলাম মুসা প্রমুখ ।
উল্লেখ্য,থিয়েটার ইউনিট মাগুরা ১৯৯৬ সালে ১ জানুয়ারী ১১ জন নবীন সদস্য নিয়ে যাত্রা শুরু করে । বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের অন্তর্ভূক্ত এ দলটি জেলা ও জেলার বাইরে পাঁচ শতাধিক পথ নাটক ও মঞ্চ নাটক মঞ্চস্থ করে ব্যাপক পরিচিতি লাভ করেছে।
ইতিমধ্যে থিয়েটার ইউনিট মাগুরা জেলার সৃজনশীল নাট্য সংগঠন হিসেবে বাংলাদেশ শিল্পকলা একাডেমি কর্তৃক রাষ্ট্রীয় পুরস্কার লাভ করেছে। সংগঠনটি সদস্যদের নাটকের কর্ম দক্ষতা বৃদ্ধিতে নানা কর্মশালা ও বিভিন্ন জাতীয় দিবস পালন করে আসছে ।



