দেশের পরিবহন খাতে নেমে এসেছে শোকের ছায়া। দেশের অন্যতম বৃহৎ পরিবহন প্রতিষ্ঠান –এর শীর্ষ কর্মকর্তা কফিল উদ্দিন আর নেই।
রোববার (৩১ মে) ভারতের রাজধানী দিল্লির একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। দীর্ঘদিন ধরে লিভার সিরোসিসে আক্রান্ত ছিলেন কফিল উদ্দিন। শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ভারতে নেওয়া হয়। তবে শেষ পর্যন্ত মৃত্যুর কাছে হার মানতে হয় এই পরিবহন ব্যক্তিত্বকে।
পারিবারিক সূত্র জানায়, মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৬ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়েসহ অসংখ্য স্বজন, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।
বাংলাদেশের সড়ক পরিবহন খাতে হানিফ পরিবহনের বিস্তার ও সুনাম গড়ে তোলার পেছনে কফিল উদ্দিনের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। তাঁর নেতৃত্ব, কর্মদক্ষতা এবং প্রতিষ্ঠানের প্রতি নিবেদিত ভূমিকার কারণে পরিবহন মহলে তিনি ছিলেন পরিচিত ও সম্মানিত মুখ।
তাঁর মৃত্যুর খবরে পরিবহন খাতজুড়ে শোকের আবহ তৈরি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও অনেকেই শোক প্রকাশ করছেন এবং তাঁর অবদানের কথা স্মরণ করছেন।
কফিল উদ্দিনের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন । এক শোকবার্তায় তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান।
পরিবার সূত্রে জানা গেছে, মরদেহ দেশে আনার প্রক্রিয়া চলছে। দেশে পৌঁছানোর পর জানাজার সময়সূচি ও দাফনের বিষয়ে আনুষ্ঠানিকভাবে জানাননো হবে।
