১৩ই জুন, ২০২৬
Picture of অনলাইন ডেস্ক

অনলাইন ডেস্ক

প্রকাশকাল:

ধামরাইয়ে ৪ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারকে ১ লাখ টাকা জরিমানা

মোঃ জাকির হোসেন : ঢাকার ধামরাই উপজেলায় প্রয়োজনীয় কাগজপত্র না থাকা ও বিভিন্ন অনিয়মের অভিযোগে চারটি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারকে মোট ১ লাখ টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।

মঙ্গলবার বিকেলে ধামরাই পৌরসভার ইসলামপুর এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করা হয়। অভিযানের নেতৃত্ব দেন আল মামুন। এ সময় উপস্থিত ছিলেন শাওন।

অভিযানে কাগজপত্র নবায়ন না থাকা, নির্ধারিত সংখ্যক চিকিৎসক না থাকা এবং অন্যান্য অনিয়মের প্রমাণ পাওয়ায় ইসলামপুর জেনারেল হাসপাতালকে ৫০ হাজার টাকা, আইকন ডায়াগনস্টিক সেন্টারকে ২০ হাজার টাকা, আল মদিনা হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারকে ২০ হাজার টাকা এবং সেবা ডায়াগনস্টিক সেন্টারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মামুন জানান, অভিযুক্ত প্রতিষ্ঠানগুলোকে এক মাসের সময় দেওয়া হয়েছে। এর মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র নবায়ন ও বিধি অনুযায়ী কার্যক্রম পরিচালনা না করলে পরবর্তী অভিযানে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রয়োজনে প্রতিষ্ঠানগুলো সিলগালাও করা হতে পারে।

মন্তব্য করুন