নড়াইলে ইসলামী আন্দোলন বাংলাদেশের দ্বিবার্ষিক জেলা সম্মেলন অনুষ্ঠিত, নতুন জেলা কমিটি ঘোষণা

নড়াইল প্রতিনিধি:মেজবা উদ্দিন।

 

ইসলামী আন্দোলন বাংলাদেশ নড়াইল জেলা শাখার উদ্যোগে দ্বিবার্ষিক জেলা সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে ডা. এস. এম. নাসীর উদ্দিনকে সভাপতি এবং মাওলানা কাজী নুরুন নবীকে সেক্রেটারি নির্বাচিত করে আগামী ২০২৬-২০২৭ সেশনের জন্য নতুন জেলা কমিটি ঘোষণা করা হয়।
শনিবার (১ আগস্ট) বিকেল ৩টায় নড়াইল শহরের অভিলাষ কমিউনিটি সেন্টারে আয়োজিত এ সম্মেলনে জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী, সমর্থক ও দায়িত্বশীলরা অংশগ্রহণ করেন।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মাওলানা লোকমান হোসেন জাফরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ফরিদপুর বিভাগ) ইঞ্জিনিয়ার মো. মারুফ শেখ।
সম্মেলনে বক্তারা সংগঠনের আদর্শ, সাংগঠনিক কার্যক্রম এবং আগামী দিনের কর্মপরিকল্পনা তুলে ধরে তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করার আহ্বান জানান। তারা বলেন, ঐক্যবদ্ধভাবে কাজ করলে ইসলামী আন্দোলনের দাওয়াত ও সাংগঠনিক কার্যক্রম আরও বিস্তৃত হবে।
জেলা নেতৃবৃন্দ জানান, নড়াইল সদর, লোহাগড়া ও কালিয়া উপজেলার পাশাপাশি জেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক সম্মেলনে অংশগ্রহণ করেন। সম্মেলনটি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।
সম্মেলনে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নড়াইল জেলা শাখার সভাপতি মাওলানা মুহাম্মাদ খায়রুজ্জামান।
সম্মেলনের শেষ পর্বে ২০২৬-২০২৭ সেশনের জন্য নতুন জেলা কমিটি ঘোষণা করা হয়। এতে ডা. এস. এম. নাসীর উদ্দিন সভাপতি এবং মাওলানা কাজী নুরুন নবী সেক্রেটারি নির্বাচিত হন।
নবনির্বাচিত নেতৃবৃন্দ সংগঠনের আদর্শ বাস্তবায়ন, সাংগঠনিক কার্যক্রম সম্প্রসারণ এবং জনগণের কল্যাণে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের অঙ্গীকার ব্যক্ত করেন।

মন্তব্য করুন