নড়াইলে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

নড়াইল প্রতিনিধি
‘ তারুণ্যের আশা- আকাঙ্খা বাস্তবায়ন করি, আজকের প্রত্যয়ে বাংলাদেশ গড়ি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে নড়াইলে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়েছে। নড়াইল জেলা প্রশাসন ও পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে দিবসটি পালন উপলক্ষে আলোচনা সভা, শ্রেষ্ঠ মাঠকর্মী ও প্রতিষ্ঠানকে সম্মাননা দেয়া হয়।

রবিবার (১২ জুলাই) দুপুরে নড়াইল সদর উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত আলোচনা সভায় পরিবার পরিকল্পনা কার্যালয় নড়াইলের উপ-পরিচালক আলিফ নূরের সভাপতিত্বে সভায় দিক-নির্দেশনামূলক বক্তব্য দেন প্রধান অতিথি নড়াইল জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান আলেক, বিশেষ অতিথি নড়াইলের সিভিল সার্জন ডাঃ আব্দুর রশিদ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শারমিনা সাত্তার, নড়াইলের অতিরিক্ত পুলিশ সুপার রকিবুল হাসান, পরিবার পরিকল্পনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক প্রবীর কুমার সেন।
বক্তারা দেশের থাকে বোঝা মনে না করে সম্পদে পরিণত করার দাবি জানান। পাশাপাশি পরিকল্পিত এবং সুখী ও সমৃদ্ধশালী পরিবার গড়তে জনসচেতনতা তৈরি করতে সবাইকে কাজ করার অনুরোধ জানান।
আলোচনা সবার শেষে কর্মক্ষেত্রে বিশেষ অবদানের জন্য বিভিন্ন কর্মী ও প্রতিষ্ঠানকে সম্মেলন সড়ক ও সনতন্ত্র দেয়া হয়।
অনুষ্ঠানে পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা, মাঠকর্মী, গণমাধ্যমকর্মী সহ বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন