নড়াইল প্রতিনিধি: মেজবা উদ্দিন।
সাত দফা দাবি আদায়ের লক্ষ্যে নড়াইলে কর্মসূচি পালন ও দাবি তুলে ধরেছেন দলিল লেখক বহুমুখী সমিতির নেতৃবৃন্দ। এ সময় শাহিন শেখ, মোহাম্মদ আলী খান, আরমান আলী খান, শহিদুল হক, আবু সারাফ, কাজী রফিকুল, শামিম খান ও মশিয়ার মোল্লাসহ অন্যরা উপস্থিত ছিলেন।
তাদের সাত দফা দাবি হলো—
১. আধুনিকায়নের নামে দলিল লেখকদের পেশাচ্যুত করা যাবে না।
২. প্রতি দলিলে ন্যূনতম ৫ হাজার টাকা সম্মানী ভাতা বাস্তবায়ন করতে হবে।
৩. লাইসেন্সপ্রাপ্ত দলিল লেখক ছাড়া অন্য কেউ দলিল লেখা বা মুসাবিদা করতে পারবেন না—এ মর্মে প্রজ্ঞাপন জারি করতে হবে।
৪. সরকারি খরচে থানা ও জেলা পর্যায়ে দলিল লেখকদের বসার স্থান ও নামাজের স্থান নির্মাণ করতে হবে।
৫. পক্ষগণের দেওয়া কাগজপত্রের ভিত্তিতে দলিল লেখার কারণে দলিল লেখকদের আসামি করা যাবে না।
৬. দলিল লেখক সমিতির সুপারিশ ছাড়া অনভিজ্ঞ ব্যক্তিকে দলিল লেখার লাইসেন্স দেওয়া যাবে না।
৭. দলিল লেখক কাউন্সিল গঠনের অনুমতি দিতে হবে।
দাবিগুলো দ্রুত বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন সমিতির নেতৃবৃন্দ।




