নড়াইল পুলিশ সুপারের বাসভবনের সামনে থেকে ইয়াবাসহ আটক ২


নড়াইল পুলিশ সুপারের বাসভবনের সামনের এলাকা থেকে তিন পিস ইয়াবাসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন সুজন ও নাহিদ। তারা দুজনেই নড়াইলের দুর্গাপুর এলাকার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, ওসি ডিবির সহযোগিতায় এসআই জাহাঙ্গীরের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় তাদের কাছ থেকে তিন পিস ইয়াবা উদ্ধার করা হয়। এছাড়াও তাদের ব্যবহৃত একটি সুজুকি জিক্সার ১৫০ মোটরসাইকেল জব্দ করা হয়েছে। পুলিশ জানায়, ওই মোটরসাইকেলে করে তারা চলাচল করছিল।
এ বিষয়ে পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান চলমান রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এদিকে পুলিশ দুঃখ প্রকাশ করে জানায়, মাদকবিরোধী অভিযান পরিচালনা করলেও অনেক সময় মাদক ব্যবসায়ী বা মাদকসেবীদের বিরুদ্ধে এলাকাবাসীর পক্ষ থেকে পর্যাপ্ত সাক্ষ্য ও সহযোগিতা পাওয়া যায় না। ফলে অনেক ক্ষেত্রে অভিযুক্তরা আইনের ফাঁক গলে পার পেয়ে যায়। মাদক নির্মূলে সাধারণ মানুষকে আরও সচেতন ও সহযোগিতাপূর্ণ ভূমিকা পালনের আহ্বান জানিয়েছে পুলিশ।

মন্তব্য করুন