জেলা প্রতিনিধি :নড়াইল : শুক্রবার (৭মার্চ) দুপুর ২ টার সময় প্রথমবারের মতো নড়াইল মডেল মসজিদে অনুষ্ঠিত হলো মহিলাদের জুম্মার নামাজ। দলে দলে নারী পুরুষ যোগদান করেন নড়াইল মডেল মসজিদের জুম্মার নামাজ আদায়ের জন্য। এ সময় সকল নারীদের মাঝে একটা আমেজ এবং উৎসাহ দেখা গিয়েছে। নারীদের সাথে আমরা কথা বলে জানতে পেরেছি। তারা খুবই খুশি হয়েছে শুক্রবার জুম্মার নামাজ সহ প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদে আদায় করতে পেরে। কিন্তু এর সাথে তারা দাবি জানিয়েছে পুরুষ এবং মহিলাদের প্রবেশদ্বার আলাদা করার জন্য। তারা জানিয়েছেন মসজিদে প্রবেশের সময় এবং মসজিদ হতে বের হবার সময় নারীদের পর্দার খেলাফ হওয়া সম্ভাবনা রয়েছে। সেই সাথে তারা ধন্যবাদ জানিয়েছে মসজিদ কর্তৃপক্ষকে এত সুন্দর একটা ব্যবস্থা নেওয়ার জন্য।





