নালিতাবাড়ীতে জাতীয় সমবায় দিবস পালন 

 

আমিরুল ইসলাম, শেরপুর প্রতিনিধি:

“করবো সমবায়, গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে  সামনে রেখে নালিতাবাড়ীতে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন।

রবিবার (০৮ নভেম্বর) দুপুরে সমবায় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসটি শুরু হয়। উপজেলা প্রশাসন, উপজেলা সমবায় কার্যালয় ও সমবায়ীবৃন্দ এর আয়োজনে উপজেলা পরিষদের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি  বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক পদক্ষিণ করে।  পরে উপজেলা পরিষদ হলরুম “তেপান্তর” এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার আব্দুল মালেক এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা সমবায় অফিসার আমির হোসেন।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আনোয়ারুল কবীর, উপজেলা শ্রমিক দলের সাবেক সভাপতি হুমায়ুন কবির, বিআরডিবি চেয়ারম্যান এমএ রায়হান, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইউনুস আলী দেওয়ান, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি সাইফুল ইসলাম সহ সমবায় সমিতির সদস্যবৃন্দ।

মন্তব্য করুন