নালিতাবাড়ীর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ

আমিরুল ইসলাম,

শেরপুরের নালিতাবাড়ীতে প্রধানমন্ত্রীর কার্যালয় হতে প্রাপ্ত সমতলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের জীবন মান উন্নয়নের লক্ষে ২০২৫-২০২৬ ইং অর্থ বছরের বরাদ্দকৃত শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১৬ জুন) দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা শেষে এসব বিতরণ করা হয়।

নালিতাবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল মালেকের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, শেরপুর- ২ (নকলা-নালিতাবাড়ী) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মো. ফাহিম চৌধুরী।

ক্ষুদ্র নৃ-গোষ্ঠী নেত্রি ক্লোডিয়া নকরেক কেয়ার সঞ্চালনায় এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন নালিতাবাড়ী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান লিটন, নয়াবিল ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান, নালিতাবাড়ী ট্রাইব্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি কোপেন্দ্র নকরেক, উপজেলা শ্রমিকদলের সভাপতি হুমায়ুন কবির, শহর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মানিক মিয়া, যুবদলের যুগ্ম আহ্বায়ক ওজায়েজ মোহাম্মদ কালিমুল্ল্যাহ টুকন প্রমূখ।

মন্তব্য করুন