১৫ই ডিসেম্বর, ২০২৫

পত্নীতলায় এসিআই মটরসের সোনালিকা ডেলিভারী উৎসব ২০২৪ উদযাপন

পত্নীতলা, নওগাঁ  প্রতিনিধি:

নওগাঁর পত্নীতলায় পত্নীতলা ইউনিয়নের চকদুর্গারাম এলাকার একটি ইটভাটা মাঠে দিনব্যাপী এসিআই মটরসের “সোনালিকা ডে,- ২০২৪ ” উদযাপন করা হয়েছে।

সোমবার (২১ অক্টোবর) সকাল ১১ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত সোনালিকা ডে বার্ষিক সার্ভিস ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এসিআই মটরস সোনালীকা সার্ভিস কোঅরডিনেশন এক্সিকিউটিভ মোঃ তানজিব মাহমুদ, এ্যারিয়া মেনেজার পিযুষ কুমার রায়।

এসময় উপস্থিত ছিলেন রিকোভারি টেরিটোরি মেনেজার মো: ওয়ালিউর রশীদ,টেরিটোরি সার্ভিস ইঞ্জিনিয়ার,আবু ইয়াসির আরাফাত, বদলগাছী টেরিটোরির সিনিয়র মার্কেটিং অফিসার মো: সফিউল আজম সহ মার্কেটিং এছাড়াও নওগাঁ এরিয়ার সকল মার্কেটিং রিকভারি ও সার্ভিস টিম কাস্টমার এজেন্ট ও ড্রাইভারগণ প্রমূখ ।

মতবিনিময় থেকে জানা যায় এসিআই মটরস ৫ বছর সার্ভিস ওয়ারেন্টি সেবা দেওয়ার পাশাপাশি সোনালিকা ট্রাক্টরসহ এসিআই মটরসের অন্যান্য কৃষি যন্ত্রপাতি প্রদর্শন করা হয়। এতে সর্বমোট ৮২টি সোনালিকা ট্রাক্টরের ফ্রি সার্ভিস করা হয় এবং ১২ টি নতুন ট্রাক্টর গ্রাহকের কাছে ডেলিভারি সম্পন্ন করা হয়। এছাড়া স্পেয়ার পার্টসে ১০ ভাগ, লুব ওয়েলে ৬ ভাগ ও রোটাভেটর ব্লেডে ৫ ভাগ ছাড়ে খুচরা যন্ত্রাংশ বিক্রি করা হয়।

উক্ত অনুষ্ঠানে প্রতিটি বুকিং ও ডেলিভারী কাষ্টমারদের জন্য ছিল আকর্ষনীয় উপহার ছাড়াও নগদ মূল্যছাড়। এছাড়াও সকল কাষ্টমার, এজেন্ট ও ড্রাইভারদের হেল্থ চেকআপ ও ফ্রি ঔষধ সরবরাহ এবং বিভিন্ন গেম শো ও পুরষ্কার বিতরণ করা হয়।

চাষের মৌসুমে কৃষক যেন নির্বিঘ্নে ট্রাক্টর ব্যবহার করতে পারেন এজন্য প্রতিষ্ঠার শুরু থেকেই প্রতিবছর এসিআই মটরস দেশব্যাপী সার্ভিস ক্যাম্প ‘সোনালিকা ডে’ আয়োজন করে থাকে।

সার্ভিস নিতে আসা উপজেলা’র কৃষক আবু জার ও ড্রাইভার রুবেল হোসেন বলেন, সোনালিকা ট্রাক্টর এর সার্ভিস ভালো হওয়ায় গত দুই বছর আগে আমরা একসাথে ট্রাক্টর ক্রয় করেছিলাম জনপ্রতি একটা করে এখন আমাদের ট্রাক্টর কারো পাঁচটা, ছয়টা ও সাতটা হয়েছে। এসিআই মটরস সার্ভিস ও ট্রাক্টর ভালো তাই আমরা এসিআই মটরস এর সাথে আছি থাকবো।

মন্তব্য করুন