২২শে জানুয়ারি, ২০২৬

পল্লবীতে বিশেষ অভিযানে ১০ কেজির বেশি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ২

রিপোর্টার:- মোঃ হাসিব

ঢাকার পল্লবীতে বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

পল্লবী থানা সূত্রে জানা যায়, অফিসার ও ফোর্সদের সমন্বয়ে ৩ জানুয়ারি ২০২৫ তারিখ সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে পল্লবী থানাধীন কুর্মিটোলা ক্যাম্প এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে গ্রেপ্তারকৃত মোসাঃ আখি (স্বামী: মোঃ রুবেল) ও পলাতক মোসাঃ শাহনাজ বেগম (স্বামী: মোঃ আলমগীর হোসেন) এর শয়নকক্ষ থেকে ১০ কেজি ৩৬০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ লাখ ১৫ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় মোসাঃ আখির পাশাপাশি মাদক সরবরাহকারী মোঃ আলী হোসেন (পিতা: মোঃ বাচ্চু, মাতা: মোসাঃ পারভিন), সাং-ঢাইদা, থানা-লৌহজং, জেলা-মুন্সিগঞ্জ, বর্তমান ঠিকানা কুর্মিটোলা ক্যাম্প, সেকশন-১১, পল্লবী, ঢাকাকে গ্রেপ্তার করা হয়েছে।

মন্তব্য করুন