২২শে জানুয়ারি, ২০২৬

পাকিস্তানে দূতাবাস বন্ধ করবে ফিনল্যান্ড

‘কৌশলগত’ কারণে পাকিস্তানের দূতাবাস বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে ফিনল্যান্ড। পাশাপাশি আফগানিস্তান এবং মিয়ানমারেও তাদের দূতাবাসগুলো বন্ধ করবে বলে জানিয়েছে দেশটি।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা এক বিবৃতিতে বলা হয়, ‘পররাষ্ট্র মন্ত্রণালয় ২০২৬ সালে ইসলামাবাদ, কাবুল ও ইয়াঙ্গুনে অবস্থিত ফিনল্যান্ডের দূতাবাসগুলো বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। এই দূতাবাসগুলো বন্ধ করার সিদ্ধান্ত কার্যনির্বাহী ও কৌশলগত কারণের ভিত্তিতে নেওয়া হয়েছে, যা সংশ্লিষ্ট দেশগুলোর রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তন এবং ফিনল্যান্ডের সঙ্গে সীমিত বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্কের সঙ্গে যুক্ত ‘

বিবৃতিতে আরো বলা হয়, ‘দূতাবাস বন্ধের সিদ্ধান্ত প্রজাতন্ত্রের প্রেসিডেন্টের ডিক্রির মাধ্যমে নেওয়া হয়।মন্ত্রণালয় জানিয়েছে, এই তিন দেশে দূতাবাস বন্ধের প্রস্তুতি ইতোমধ্যে শুরু হয়েছে এবং ২০২৬ সালের মধ্যেই এগুলো আনুষ্ঠানিকভাবে বন্ধ করা হবে।

ফিনল্যান্ড এর আগে ২০১২ সালেও বাজেট সংকটের কারণে পাকিস্তানে তাদের কার্যক্রম বন্ধ করতে বাধ্য হয়েছিল। পরে ২০২২ সালে দূতাবাসটি পুনরায় চালু করা হয়। ২০২৩ সালে নিরাপত্তাজনিত কারণে সুইডেনও ইসলামাবাদে তাদের দূতাবাস অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেয়।

মন্তব্য করুন