২৪শে জানুয়ারি, ২০২৬
Picture of অনলাইন ডেস্ক

অনলাইন ডেস্ক

প্রকাশকাল:

বাসচাপায় একই পরিবারের তিনজনের মৃত্যু, চালক গ্রেপ্তার

নোয়াখালীর বেগমগঞ্জে বাসচাপায় মা-ছেলেসহ একই পরিবারের তিনজনের মৃত্যুর ঘটনায় অভিযুক্ত চালককে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১।

গ্রেপ্তার মো. আনোয়ার হোসেন (৩৬) লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জের মৃত মো. বসির উল্যার ছেলে।

মঙ্গলবার (২৯ অক্টোবর) রাত ৯টার দিকে গ্রেপ্তার আসামিকে চন্দ্রগঞ্জ হাইওয়ে থানায় সোপর্দ করা হয়।

এর আগে, একই দিন বিকেলে চন্দ্রগঞ্জ উপজেলার মান্দারি ইউনিয়ন থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এ সব তথ্য নিশ্চিত করেন চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন। তিনি বলেন, ঘটনার ২৬ দিন পর র‍্যাব-১১ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

প্রসঙ্গত, গত ৩ আগস্ট বেগমগঞ্জের দোকানঘর এলাকায় একটি পরিবহনের বেপরোয়া গতির বাস উল্টো পথ দিয়ে আসা একটি অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে সিএনজি চালিত অটোরিকশা চালক জসিম উদ্দিন, তার মা তাহেরা বেগম ও ভাবী কোহিনুর বেগম মারা যান। ঘটনরার পরপরই বাসচালক গাড়ি রেখে পালিয়ে যান।

চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন আরও বলেন, এ ঘটনায় নিহত সিএনজি চালকের ভাই বাদী হয়ে সড়ক পরিবহন আইনে অভিযুক্ত চালকের বিরুদ্ধে বেগমগঞ্জ থানায় মামলা দায়ের করেন। ওই মামলায় বুধবার দুপুরে আসামিকে গ্রেপ্তার দেখিয়ে নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।

মন্তব্য করুন