রাজধানীর চকবাজার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে মাদক কারবারিসহ বিভিন্ন অপরাধে জড়িত ১১ জনকে গ্রেফতার করেছে চকবাজার মডেল থানা পুলিশ।
সোমবার (১০ মার্চ) দিনভর চকবাজার থানার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে চিহ্নিত মাদক কারবারি, পেশাদার ছিনতাইকারী এবং পরোয়ানাভুক্ত আসামি। অভিযানে তাদের হেফাজত থেকে দেশীয় অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।
গ্রেফতারকৃতদের পরিচয়
গ্রেফতারকৃতরা হলেন—
১️⃣ মোঃ আকবর আলী (৫০)
২️⃣ মোঃ মহির (৩৫)
৩️⃣ মোঃ আছর উদ্দিন (৫০)
4️⃣ মোঃ শফিকুল ইসলাম (৪৩)
5️⃣ মোঃ মুক্তার হোসেন (২৭)
6️⃣ মোঃ দীন ইসলাম ওরফে কালু (২৫)
7️⃣ মোঃ মেহেদী হাসান রনি (৩৫)
8️⃣ মোঃ সিয়াম হোসেন (২৩)
9️⃣ মোঃ নিরব (২৮)
🔟 মোঃ আলমগীর হোসেন (৩৮)
1️⃣1️⃣ মোঃ লিটন মিয়া (৫০)
চকবাজার মডেল থানা পুলিশের এক কর্মকর্তা জানান, জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের বিশেষ অভিযান নিয়মিত পরিচালনা করা হবে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।





