১০ই মে, ২০২৬

বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় মিরপুর প্রেসক্লাবের উদ্যোগে দোয়ার আয়োজন

নিজস্ব প্রতিবেদক:

বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ অবস্থায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন রয়েছেন। দীর্ঘদিন ধরে হৃদ্‌রোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস ও কিডনির জটিলতাসহ নানা শারীরিক সমস্যায় ভুগলেও গত রোববার হঠাৎ শ্বাসকষ্ট তীব্র আকার ধারণ করলে তাঁকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। মেডিকেল বোর্ডের দেশি-বিদেশি বিশেষজ্ঞরা তাঁর চিকিৎসায় নিয়োজিত রয়েছেন। বিএনপি নেতাদের দাবি, গত শুক্রবার রাতে তাঁর শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন হয়ে পড়ে।

চেয়ারপারসনের সুস্থতা কামনায় বিএনপির কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী সারাদেশেই দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হচ্ছে।

সাবেক এই আপোষহীন নেত্রীর সুস্থতা কামনায় বিভিন্ন রাজনৈতিক, অরাজনৈতিক সংগঠনও দোয়ার আয়োজন করছেন।

এরই ধারাবাহিকতায় মিরপুর প্রেসক্লাবের উদ্যোগে মাদ্রাসার শিক্ষার্থীদের অংশগ্রহণে কোরআন তেলাওয়াত ও দোয়ার আয়োজন করা হয়।

সোমবার (১লা ডিসেম্বর ২০২৫) সন্ধ্যায় মিরপুর প্রেসক্লাব কার্যালয়ে আয়োজিত এ মিলাদ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরপুর প্রেসক্লাবের সভাপতি আমিরুজ্জামান আমির, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম,
সিনিয়র সহ-সভাপতি জাকির হোসেন মোল্লা,সহসভাপতি মারুফ হায়দার,সহসভাপতি এইচ, এম জামাল উদ্দিন,যুগ্ম সম্পাদক আসাদুজ্জামান আসাদ, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন শান্ত, কোষাধক্ষ রেজাউল করিম রেজা, দপ্তর সম্পাদক আব্দুল করিম রনি, নির্বাহী সদস্য নুর হোসেন, রানা সহ অন্যান্য নেতৃবৃন্দ।

মাহফিলে বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পাশাপাশি তিনি দ্রুত সুস্থ হয়ে আবারও দেশের নেতৃত্ব দিতে পারেন—এমন প্রার্থনাও করা হয়।

অনুষ্ঠান শেষে মাদ্রাসার শিক্ষার্থীর মাঝে তবারক বিতরণ করা হয়।এর আগে শিক্ষার্থীরা প্রেসক্লাব কার্যালয় কুরআন তেলাওয়াত করেন।

এ সময় মিরপুর প্রেসক্লাবের অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন